বকেয়া বেতনের দাবিতে অবরোধ, ঢাকা-সিলেট মহাসড়কে ১২ কিলোমিটার যানজট

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বি-ব্রাদার্স নামক একটি পোশাক কারখানার তিন মাসের বকেয়া বেতন, ছাঁটাই ও নির্যাতনের প্রতিবাদে শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। এতে সড়কের উভয় পাশে প্রায় ১২ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সাকাল থেকে তারাব পৌরসভার মৈকুলি এলাকায় কারখানার সামনে মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। পরে দুপুর ২টার দিকে তারা অবরোধ তুলে নেন। শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা যায়, কারখানাটিতে দুই হাজারের অধিক শ্রমিক-কর্মচারী কাজ করেন। তারা ২০২৫ সালের ডিসেম্বর এবং ২০২৬ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিসহ ৩ মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি জানান। মালিকপক্ষ কয়েকদিন ধরে আশ্বাস দিয়েও তালবাহানা করছে। বকেয়া বেতন চাইতে গেলে আটকে রেখে নির্যাতন ও ছাঁটাইয়ের অভিযোগও রয়েছে কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে। এ নিয়ে গত কয়েকদিন ধরে শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে বিরোধ চলে আসছে বলেও জানান তারা। শনিবার সকাল ৮টার দিকে শ্রমিকরা কারখানায় কাজে যোগ না দিয়ে সকাল সাড়ে ৮টা থেকে বিক্ষোভ শুরু করেন। পরে সকাল সাড়ে ১০টার দিকে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। প

বকেয়া বেতনের দাবিতে অবরোধ, ঢাকা-সিলেট মহাসড়কে ১২ কিলোমিটার যানজট

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বি-ব্রাদার্স নামক একটি পোশাক কারখানার তিন মাসের বকেয়া বেতন, ছাঁটাই ও নির্যাতনের প্রতিবাদে শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। এতে সড়কের উভয় পাশে প্রায় ১২ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সাকাল থেকে তারাব পৌরসভার মৈকুলি এলাকায় কারখানার সামনে মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। পরে দুপুর ২টার দিকে তারা অবরোধ তুলে নেন।

বকেয়া বেতনের দাবিতে অবরোধ, ঢাকা-সিলেট মহাসড়কে ১২ কিলোমিটার যানজট

শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা যায়, কারখানাটিতে দুই হাজারের অধিক শ্রমিক-কর্মচারী কাজ করেন। তারা ২০২৫ সালের ডিসেম্বর এবং ২০২৬ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিসহ ৩ মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি জানান। মালিকপক্ষ কয়েকদিন ধরে আশ্বাস দিয়েও তালবাহানা করছে। বকেয়া বেতন চাইতে গেলে আটকে রেখে নির্যাতন ও ছাঁটাইয়ের অভিযোগও রয়েছে কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে। এ নিয়ে গত কয়েকদিন ধরে শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে বিরোধ চলে আসছে বলেও জানান তারা।

শনিবার সকাল ৮টার দিকে শ্রমিকরা কারখানায় কাজে যোগ না দিয়ে সকাল সাড়ে ৮টা থেকে বিক্ষোভ শুরু করেন। পরে সকাল সাড়ে ১০টার দিকে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পুলিশ শ্রমিক ও মালিকপক্ষকে নিয়ে কয়েক দফা সমঝোতার বৈঠক করে। কিন্তু বকেয়া বেতন, শ্রমিক নির্যাতন বন্ধ ও ছাঁটাইয়ের বিষয়ে চূড়ান্ত মীমাংসা না হওয়ায় শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখেন। সর্বশেষ পাওয়া তথ্য অনযায়ী দুপুর দুইটার দিকে অবরোধ তুলে নেন শ্রমিকরা। তবে এখনো যানজট রয়েছে।

বকেয়া বেতনের দাবিতে অবরোধ, ঢাকা-সিলেট মহাসড়কে ১২ কিলোমিটার যানজট

এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তারা কোনো বক্তব্য দিতে রাজি হয়নি।

ভুলতা হাইওয়ে পুলিশ পরিদর্শক (টিআই) জসীমউদ্দীন জাগো নিউজকে বলেন, বি ব্রাদার্স নামক রপ্তানিমুখী একটি পোশাক কারখানায় তিন মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা সকালে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ এবং শিল্প পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

নাজমুল হুদা/এফএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow