বক্স অফিস রাজত্ব করছে ‘কেরালা স্টোরি টু’
ভারতজুড়ে মুক্তির প্রথম দিনগুলোতে গতি ছিল ধীর, যেন প্রত্যাশার ভারে কিছুটা থমকে ছিল ছবিটি। কিন্তু সময়ের সঙ্গে বদলে গেল দৃশ্যপট। বিতর্ক, কৌতূহল আর দর্শকের ঢল, সবকিছু মিলিয়ে হঠাৎ করেই বক্স অফিসে ঝড় তুলেছে বিপুল অমৃতলাল শাহ পরিচালিত বহুল আলোচিত সিক্যুয়েল ‘দ্য কেরালা স্টোরি টু’। মাত্র ছয় দিনের মাথায় প্রেক্ষাগৃহে যেন নতুনভাবে প্রাণ ফিরে পেয়েছে ছবিটি। বাণিজ্য বিশ্লেষকদের পূর্বাভাসকে একপ্রকার উল্টে দিয়ে এখন বক্স অফিসে শক্ত অবস্থান গড়ে তুলেছে এই সিনেমা। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সাধারণত সপ্তাহের কর্মদিবসগুলোতে সিনেমার ব্যবসা কিছুটা নিম্নমুখী হয়। তবে ‘দ্য কেরালা স্টোরি ২’-এর ক্ষেত্রে দেখা গেল উল্টো চিত্র। সোমবার যেখানে ছবিটির আয় ছিল ২.৫ কোটি টাকা, সেখানে মঙ্গলবার (পঞ্চম দিন) একলাফে আয় বেড়েছে প্রায় ৬০ শতাংশ। ওই দিন ছবিটির ঝুলিতে জমা পড়েছে ৪ কোটি টাকা। দর্শকদের এই অভূতপূর্ব সাড়া স্পষ্ট করে দিচ্ছে যে, ছবিটি সাধারণ মানুষের মনে কতটা শক্তিশালী প্রভাব ফেলেছে। বুধবার (৪ মার্চ) ছিল ভারতের বড় উৎসব ‘হোলি’। উৎসবের আমেজ থাকলেও প্রেক্ষাগৃহে দর্শকদের ভিড় কমেনি। প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী, ষষ্ঠ দিনে ছব
ভারতজুড়ে মুক্তির প্রথম দিনগুলোতে গতি ছিল ধীর, যেন প্রত্যাশার ভারে কিছুটা থমকে ছিল ছবিটি। কিন্তু সময়ের সঙ্গে বদলে গেল দৃশ্যপট। বিতর্ক, কৌতূহল আর দর্শকের ঢল, সবকিছু মিলিয়ে হঠাৎ করেই বক্স অফিসে ঝড় তুলেছে বিপুল অমৃতলাল শাহ পরিচালিত বহুল আলোচিত সিক্যুয়েল ‘দ্য কেরালা স্টোরি টু’। মাত্র ছয় দিনের মাথায় প্রেক্ষাগৃহে যেন নতুনভাবে প্রাণ ফিরে পেয়েছে ছবিটি। বাণিজ্য বিশ্লেষকদের পূর্বাভাসকে একপ্রকার উল্টে দিয়ে এখন বক্স অফিসে শক্ত অবস্থান গড়ে তুলেছে এই সিনেমা।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সাধারণত সপ্তাহের কর্মদিবসগুলোতে সিনেমার ব্যবসা কিছুটা নিম্নমুখী হয়। তবে ‘দ্য কেরালা স্টোরি ২’-এর ক্ষেত্রে দেখা গেল উল্টো চিত্র। সোমবার যেখানে ছবিটির আয় ছিল ২.৫ কোটি টাকা, সেখানে মঙ্গলবার (পঞ্চম দিন) একলাফে আয় বেড়েছে প্রায় ৬০ শতাংশ। ওই দিন ছবিটির ঝুলিতে জমা পড়েছে ৪ কোটি টাকা। দর্শকদের এই অভূতপূর্ব সাড়া স্পষ্ট করে দিচ্ছে যে, ছবিটি সাধারণ মানুষের মনে কতটা শক্তিশালী প্রভাব ফেলেছে।
বুধবার (৪ মার্চ) ছিল ভারতের বড় উৎসব ‘হোলি’। উৎসবের আমেজ থাকলেও প্রেক্ষাগৃহে দর্শকদের ভিড় কমেনি। প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী, ষষ্ঠ দিনে ছবিটি ৩.০৭ কোটি টাকা আয় করেছে। মঙ্গলবারের তুলনায় আয় সামান্য কমলেও, উৎসবের দিন হিসেবে এই সংগ্রহকে অত্যন্ত শক্তিশালী বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বর্তমানে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে প্রায় ২০ কোটি টাকার কাছাকাছি।
মুক্তির প্রথম দিন মাত্র ০.৭৫ কোটি টাকা দিয়ে যাত্রা শুরু করেছিল ছবিটি। তবে শনিবার ৪.৬৫ কোটি এবং রবিবার ৪.৭৫ কোটি টাকা আয়ের মাধ্যমে এটি বড় চমক দেয়। সপ্তাহের বাকি দিনগুলোতেও আয়ের ধারাবাহিকতা বজায় থাকায় সংশ্লিষ্টরা ধারণা করছেন, প্রথম সপ্তাহ শেষ হওয়ার আগেই সিনেমাটি তার নির্মাণ খরচ পুনরুদ্ধার করে লাভের মুখ দেখতে শুরু করবে।
বিপুল অমৃতলাল শাহের পরিচালনায় নির্মিত এ সিনেমায় অভিনয় করেছেন উলকা গুপ্তা, ঐশ্বরিয়া ওঝা, অদিতি ভাটিয়াসহ আরও অনেকে।
What's Your Reaction?