বগুড়ায় ইজিবাইকের ধাক্কায় ৫ বছরের স্কুলছাত্রীর মৃত্যু

বগুড়া সদরে রাস্তা পার হওয়ার সময় ইজিবাইকের ধাক্কায় সুরাইয়া আকতার রিমি (৫) নামের এক শিশু স্কুলছাত্রী নিহত হয়েছে। আজ বুধবার (১ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার গোকুল ইউনিয়নের চাঁদমুহা বাজার সংলগ্ন স্লুইচগেট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহত শিশু রিমি গোকুল ইউনিয়নের সরলপুর পাইকড়তলা গ্রামের সিএনজিচালক রানা মিয়ার মেয়ে। সে স্থানীয় চাঁদমুহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির ছাত্রী ছিল।স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার দুপুরে শিশু রিমি চাঁদমুহা বাজার পার হয়ে স্লুইচগেট নামক স্থানে যাচ্ছিল। এ সময় দ্রুতগতির একটি ইজিবাইক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ধাওয়া করে ঘাতক ইজিবাইকটি আটক করে।এদিকে, ছোট্ট রিমির এমন অকাল মৃত্যুতে তার পরিবারে চলছে শোকের মাতম। আদরের সন্তানকে হারিয়ে পাগলপ্রায় বাবা-মা। মর্মান্তিক এই দুর্ঘটনায় সহপাঠী ও শিক্ষকদের মাঝে নেমে এসেছে বিষাদের সুর এবং গোটা এলাকায় গভীর শোকের ছায়া বিরাজ করছে।এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ ইব্রাহিম আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি

বগুড়ায় ইজিবাইকের ধাক্কায় ৫ বছরের স্কুলছাত্রীর মৃত্যু

বগুড়া সদরে রাস্তা পার হওয়ার সময় ইজিবাইকের ধাক্কায় সুরাইয়া আকতার রিমি (৫) নামের এক শিশু স্কুলছাত্রী নিহত হয়েছে। আজ বুধবার (১ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার গোকুল ইউনিয়নের চাঁদমুহা বাজার সংলগ্ন স্লুইচগেট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু রিমি গোকুল ইউনিয়নের সরলপুর পাইকড়তলা গ্রামের সিএনজিচালক রানা মিয়ার মেয়ে। সে স্থানীয় চাঁদমুহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার দুপুরে শিশু রিমি চাঁদমুহা বাজার পার হয়ে স্লুইচগেট নামক স্থানে যাচ্ছিল। এ সময় দ্রুতগতির একটি ইজিবাইক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ধাওয়া করে ঘাতক ইজিবাইকটি আটক করে।

এদিকে, ছোট্ট রিমির এমন অকাল মৃত্যুতে তার পরিবারে চলছে শোকের মাতম। আদরের সন্তানকে হারিয়ে পাগলপ্রায় বাবা-মা। মর্মান্তিক এই দুর্ঘটনায় সহপাঠী ও শিক্ষকদের মাঝে নেমে এসেছে বিষাদের সুর এবং গোটা এলাকায় গভীর শোকের ছায়া বিরাজ করছে।

এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ ইব্রাহিম আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার কথা জানিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow