বগুড়ায় ছাগল আনতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু
বগুড়ার গাবতলী উপজেলায় বজ্রাঘাতে সুমন (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার সোনারায় ইউনিয়নের মুচিখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন ওই গ্রামের আবদুল করিমের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল পৌনে ৪টার দিকে এলাকায় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়। এ সময় সুমন বাড়ির পাশের জমিতে থাকা নিজের ছাগল আনতে যান। জমিতে পৌঁছানোর কিছুক্ষণ পরই আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে গাবতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবু মুসা জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে পরবর্তী প্রক্রিয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
বগুড়ার গাবতলী উপজেলায় বজ্রাঘাতে সুমন (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার সোনারায় ইউনিয়নের মুচিখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন ওই গ্রামের আবদুল করিমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল পৌনে ৪টার দিকে এলাকায় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়। এ সময় সুমন বাড়ির পাশের জমিতে থাকা নিজের ছাগল আনতে যান। জমিতে পৌঁছানোর কিছুক্ষণ পরই আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাবতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবু মুসা জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে পরবর্তী প্রক্রিয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
What's Your Reaction?