বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে প্রাণ গেল দুই ভাইয়ের

বগুড়ার নবগঠিত উপজেলার মোকামতলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রকাশ্যে কুপিয়ে দুই ভাইকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।  সোমবার (১৮ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ রাহাত মন্ডল (২১) নামে একজনকে আটক করেছে। নিহতরা হলেন জামিল উদ্দিনের ছেলে ইয়াছিন আলী (৩৩) ও মোফাজ্জল হোসেন মোল্লার ছেলে সুমন মোল্লা (৩৫)। তারা লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা এবং সম্পর্কে চাচাত ভাই। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এরই জেরে সোমবার সকালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয় ইয়াছিন আলী ও সুমন মোল্লাকে। ঘটনাস্থলেই ইয়াছিনের মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় সুমনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান বলেন, ঘটনার সঙ্গে জড়িত স

বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে প্রাণ গেল দুই ভাইয়ের

বগুড়ার নবগঠিত উপজেলার মোকামতলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রকাশ্যে কুপিয়ে দুই ভাইকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। 

সোমবার (১৮ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ রাহাত মন্ডল (২১) নামে একজনকে আটক করেছে।

নিহতরা হলেন জামিল উদ্দিনের ছেলে ইয়াছিন আলী (৩৩) ও মোফাজ্জল হোসেন মোল্লার ছেলে সুমন মোল্লা (৩৫)। তারা লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা এবং সম্পর্কে চাচাত ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এরই জেরে সোমবার সকালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয় ইয়াছিন আলী ও সুমন মোল্লাকে। ঘটনাস্থলেই ইয়াছিনের মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় সুমনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। অন্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow