বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

বগুড়ার কাহালুতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপারসহ চারজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১ আগস্ট) বেলা পৌনে ১০টায় উপজেলার কাজীপাড়া বউবাজার এলাকায় নওগাঁ–বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুটি ট্রাকের মধ্যে একটি মিনি ট্রাক ও একটি বড় ট্রাক রয়েছে। যারা মারা গেছেন, তারা ওই ট্রাকগুলোর চালক ও হেলপার। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ওসি আরও বলেন, খবর পেয়ে আমাদের অফিসাররা ঘটনাস্থলে গেছেন। তারা নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছেন। নিহতদের মরদেহ এখনো ঘটনাস্থলেই রয়েছে। ফায়ার সার্ভিসের লোকজন তাদের উদ্ধারে কাজ করছে।

বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

বগুড়ার কাহালুতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপারসহ চারজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১ আগস্ট) বেলা পৌনে ১০টায় উপজেলার কাজীপাড়া বউবাজার এলাকায় নওগাঁ–বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুটি ট্রাকের মধ্যে একটি মিনি ট্রাক ও একটি বড় ট্রাক রয়েছে।

যারা মারা গেছেন, তারা ওই ট্রাকগুলোর চালক ও হেলপার। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ওসি আরও বলেন, খবর পেয়ে আমাদের অফিসাররা ঘটনাস্থলে গেছেন। তারা নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছেন। নিহতদের মরদেহ এখনো ঘটনাস্থলেই রয়েছে। ফায়ার সার্ভিসের লোকজন তাদের উদ্ধারে কাজ করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow