বগুড়ায় পুলিশ পরিচয়ে রিসোর্টে ঢুকে মালামাল লুট
বগুড়ার শাজাহানপুর উপজেলায় গভীর রাতে পুলিশের পরিচয় দিয়ে একটি রিসোর্টে ঢুকে কর্মচারীদের জিম্মি করে মালামাল লুটের অভিযোগ উঠেছে। বুধবার (২৯ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার গোহাইল ইউনিয়নের জামাদারপুকুর এলাকায় অবস্থিত ‘গ্রিন গার্ডেন’ নামের একটি রিসোর্টে এই ঘটনা ঘটে। গ্রিন হাউজিং অ্যান্ড এনার্জি লিমিটেড পরিচালনাকারী রিসোর্টের ম্যানেজার মানস জানান, ঘটনার সময় ৫ থেকে ৭ জন মুখোশধারী ব্যক্তি রিসোর্টের প্রধান ফটকে এসে নিজেদের পুলিশ পরিচয় দেয়। তাদের হাতে ওয়াকিটকি ছিল। ভেতরে একজন আসামি আছে বলে তারা ফটক খোলার নির্দেশ দেয়। গেট খোলামাত্রই নৈশপ্রহরী ফেরদৌস মিয়াকে মারধর শুরু করে দুর্বৃত্তরা। পরে তাকে অপর নিরাপত্তাকর্মী বিমল বড়ুয়ার কাছে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে ফেরদৌস মিয়া, তার স্ত্রী সুমাইয়া আক্তার মৌ, তাদের সন্তান এবং প্রহরী বিমল বড়ুয়াকে একটি কক্ষে আটকে বাইরে থেকে ছিটকিনি লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। এরপর তারা পুরো রিসোর্টে তাণ্ডব ও তল্লাশি চালায়। এসময় দুর্বৃত্তরা রিসোর্ট থেকে ২০টি বৈদ্যুতিক ফ্যান, ১টি গ্যাসের চুলা, ১২ ভোল্টের ১টি ব্যাটারি, নিরাপত্তাকর্মীদের দুটি মোবাইল ফোন, নগদ ২৫ হাজার টাকা এবং ৩টি বৈ
বগুড়ার শাজাহানপুর উপজেলায় গভীর রাতে পুলিশের পরিচয় দিয়ে একটি রিসোর্টে ঢুকে কর্মচারীদের জিম্মি করে মালামাল লুটের অভিযোগ উঠেছে। বুধবার (২৯ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার গোহাইল ইউনিয়নের জামাদারপুকুর এলাকায় অবস্থিত ‘গ্রিন গার্ডেন’ নামের একটি রিসোর্টে এই ঘটনা ঘটে।
গ্রিন হাউজিং অ্যান্ড এনার্জি লিমিটেড পরিচালনাকারী রিসোর্টের ম্যানেজার মানস জানান, ঘটনার সময় ৫ থেকে ৭ জন মুখোশধারী ব্যক্তি রিসোর্টের প্রধান ফটকে এসে নিজেদের পুলিশ পরিচয় দেয়। তাদের হাতে ওয়াকিটকি ছিল। ভেতরে একজন আসামি আছে বলে তারা ফটক খোলার নির্দেশ দেয়। গেট খোলামাত্রই নৈশপ্রহরী ফেরদৌস মিয়াকে মারধর শুরু করে দুর্বৃত্তরা। পরে তাকে অপর নিরাপত্তাকর্মী বিমল বড়ুয়ার কাছে নিয়ে যাওয়া হয়।
পরবর্তীতে ফেরদৌস মিয়া, তার স্ত্রী সুমাইয়া আক্তার মৌ, তাদের সন্তান এবং প্রহরী বিমল বড়ুয়াকে একটি কক্ষে আটকে বাইরে থেকে ছিটকিনি লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। এরপর তারা পুরো রিসোর্টে তাণ্ডব ও তল্লাশি চালায়।
এসময় দুর্বৃত্তরা রিসোর্ট থেকে ২০টি বৈদ্যুতিক ফ্যান, ১টি গ্যাসের চুলা, ১২ ভোল্টের ১টি ব্যাটারি, নিরাপত্তাকর্মীদের দুটি মোবাইল ফোন, নগদ ২৫ হাজার টাকা এবং ৩টি বৈদ্যুতিক ট্রান্সফরমার ও তার খুলে নেয়। লুট করা মালামাল বাইরে রাখা একটি পিকআপভ্যানে তুলে তারা পালিয়ে যায়।
ঘটনার পর রাতেই শাজাহানপুর থানায় লিখিত অভিযোগ দেয় রিসোর্ট কর্তৃপক্ষ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিক ইকবাল বলেন, গ্রিন গার্ডেন রিসোর্টে মালামাল চুরি ও লুটের একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে।
এলবি/এনএইচআর
What's Your Reaction?