বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

টাঙ্গাইলের দেলদুয়ারে বজ্রপাতে বাবা-মেয়ে মারা গেছেন। শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার ফাজিলহাটি ইউনিয়নের মেরিয়াঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। দেলদুয়ার উপজেলা নির্বাহী অফিসার জোহরা সুলতানা যূথী বিষয়টি নিশ্চিত করেছেন।  মৃতরা হলেন দেলদুয়ার উপজেলা সদরের মাদারকোল গ্রামের মো. আয়নাল হকের ছেলে খালিদুল ইসলাম (৩০) ও খালিদুলের মেয়ে খাদিজা আক্তার (৮)।  পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার খালিদুল স্ত্রী ও মেয়েকে নিয়ে শ্বশুরবাড়ি ফাজিলহাটি ইউনিয়নের পুটিয়াজানী গ্রামে যান। এদিন দুপুরে পার্শ্ববর্তী মেরুয়াঘোনা গ্রামে আরেক আত্মীয়ের বাড়িতে দাওয়াত খাওয়ার উদ্দেশে যাত্রা পথে শাহধারীপাড়া নামক স্থানে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামার সময় বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলে তারা দুজন মারা যান। দেলদুয়ার উপজেলা নির্বাহী অফিসার জহুরা সুলতানা যূথী জানান, শুক্রবার দুপুরের পরে উপজেলার বিভিন্ন স্থানে বৃষ্টিসহ বজ্রপাত হয়। এরই একপর্যায়ে উপজেলার খালেদুল এবং তার মেয়ের মৃত্যু হয়েছে।

বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

টাঙ্গাইলের দেলদুয়ারে বজ্রপাতে বাবা-মেয়ে মারা গেছেন। শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার ফাজিলহাটি ইউনিয়নের মেরিয়াঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

দেলদুয়ার উপজেলা নির্বাহী অফিসার জোহরা সুলতানা যূথী বিষয়টি নিশ্চিত করেছেন। 

মৃতরা হলেন দেলদুয়ার উপজেলা সদরের মাদারকোল গ্রামের মো. আয়নাল হকের ছেলে খালিদুল ইসলাম (৩০) ও খালিদুলের মেয়ে খাদিজা আক্তার (৮)। 

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার খালিদুল স্ত্রী ও মেয়েকে নিয়ে শ্বশুরবাড়ি ফাজিলহাটি ইউনিয়নের পুটিয়াজানী গ্রামে যান। এদিন দুপুরে পার্শ্ববর্তী মেরুয়াঘোনা গ্রামে আরেক আত্মীয়ের বাড়িতে দাওয়াত খাওয়ার উদ্দেশে যাত্রা পথে শাহধারীপাড়া নামক স্থানে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামার সময় বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলে তারা দুজন মারা যান।

দেলদুয়ার উপজেলা নির্বাহী অফিসার জহুরা সুলতানা যূথী জানান, শুক্রবার দুপুরের পরে উপজেলার বিভিন্ন স্থানে বৃষ্টিসহ বজ্রপাত হয়। এরই একপর্যায়ে উপজেলার খালেদুল এবং তার মেয়ের মৃত্যু হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow