বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ঝড়-বৃষ্টির সময় বজ্রপাতে আবু ছিদ্দিক (৪০) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার খাগকান্দা ইউনিয়নের তাতুয়াকান্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু ছিদ্দিক ওই গ্রামের মৃত আছমত আলীর ছেলে। তিনি পেশায় একজন মৎস্য ব্যবসায়ী ছিলেন। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেলে নিজ বাড়ির উঠানে দৈনন্দিন কাজ করছিলেন আবু ছিদ্দিক। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়ার রওনা হন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়। এদিকে, আকস্মিক এই মৃত্যুর খবরে নিহতের পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে তাতুয়াকান্দা গ্রামের পরিবেশ ভারী হয়ে উঠেছে।
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ঝড়-বৃষ্টির সময় বজ্রপাতে আবু ছিদ্দিক (৪০) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার খাগকান্দা ইউনিয়নের তাতুয়াকান্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু ছিদ্দিক ওই গ্রামের মৃত আছমত আলীর ছেলে। তিনি পেশায় একজন মৎস্য ব্যবসায়ী ছিলেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেলে নিজ বাড়ির উঠানে দৈনন্দিন কাজ করছিলেন আবু ছিদ্দিক। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়ার রওনা হন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়।
এদিকে, আকস্মিক এই মৃত্যুর খবরে নিহতের পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে তাতুয়াকান্দা গ্রামের পরিবেশ ভারী হয়ে উঠেছে।
What's Your Reaction?