বট-ভুয়া আইডি নিয়ে পাকিস্তানকে নিশানা নেতানিয়াহুর

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বট ফার্ম ও ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ঘনিষ্ঠতা খারাপ করার চেষ্টা চলছে। তার অভিযোগ, এ ধরনের অপপ্রচারে সবচেয়ে বেশি সক্রিয় পাকিস্তান। রোববার (১০ মে) মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের এক অনুষ্ঠানে যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিকভাবে সমালোচিত নেতানিয়াহু বলেন, বিভিন্ন দেশ পরিকল্পিতভাবে ভুয়া পরিচয়ে অনলাইনে বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে। তবে সবচেয়ে বেশি সক্রিয় পাকিস্তান।  তার ভাষ্য, এসব ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে এমন বার্তা ছড়ানো হচ্ছে যাতে মনে হয়, যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ ইসরায়েলের প্রতি সমর্থন হারিয়ে ফেলছে। নেতানিয়াহু বলেন, কিছু দেশ সংগঠিতভাবে বট ফার্ম পরিচালনা করছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে তারা এমন ধারণা তৈরি করতে চায় যে আমেরিকানরা আর ইসরায়েলের পাশে নেই। মূল উদ্দেশ্য হলো যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করা। তিনি আরও দাবি করেন, অনেক সময় আমেরিকান পরিচয়ে ভুয়া বার্তা পাঠানো হয়। উদাহরণ হিসেবে তিনি বলেন, মেসেজে লেখা থাকে, “আমি টেক্সাসের একজন নাগরিক। সবসময় ই

বট-ভুয়া আইডি নিয়ে পাকিস্তানকে নিশানা নেতানিয়াহুর

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বট ফার্ম ও ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ঘনিষ্ঠতা খারাপ করার চেষ্টা চলছে। তার অভিযোগ, এ ধরনের অপপ্রচারে সবচেয়ে বেশি সক্রিয় পাকিস্তান।

রোববার (১০ মে) মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের এক অনুষ্ঠানে যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিকভাবে সমালোচিত নেতানিয়াহু বলেন, বিভিন্ন দেশ পরিকল্পিতভাবে ভুয়া পরিচয়ে অনলাইনে বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে। তবে সবচেয়ে বেশি সক্রিয় পাকিস্তান। 

তার ভাষ্য, এসব ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে এমন বার্তা ছড়ানো হচ্ছে যাতে মনে হয়, যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ ইসরায়েলের প্রতি সমর্থন হারিয়ে ফেলছে।

নেতানিয়াহু বলেন, কিছু দেশ সংগঠিতভাবে বট ফার্ম পরিচালনা করছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে তারা এমন ধারণা তৈরি করতে চায় যে আমেরিকানরা আর ইসরায়েলের পাশে নেই। মূল উদ্দেশ্য হলো যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করা।

তিনি আরও দাবি করেন, অনেক সময় আমেরিকান পরিচয়ে ভুয়া বার্তা পাঠানো হয়। উদাহরণ হিসেবে তিনি বলেন, মেসেজে লেখা থাকে, “আমি টেক্সাসের একজন নাগরিক। সবসময় ইসরায়েলকে সমর্থন করেছি, কিন্তু এখন আর পারছি না।” অথচ অনুসন্ধান করলে দেখা যাবে, ওই বার্তাটি পাকিস্তানের কোনো বেজমেন্ট থেকে পাঠানো হয়েছে।

তবে নেতানিয়াহুর এমন দাবির পক্ষে তাৎক্ষণিকভাবে কোনো স্বাধীন প্রমাণ উপস্থাপন করা হয়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow