বদলির সফটওয়্যার চালু আগামী সপ্তাহে, উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি সফটওয়্যার আগামী সপ্তাহে চালু করা হবে। এ সফটওয়্যারের কার্যক্রম শুরুর উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বদলি সফটওয়্যার পুরোপুরি প্রস্তুত। তবে সফটওয়্যারে এখনো তথ্য ইনপুটের কার্যক্রম শুরু করা যায়নি। শিক্ষামন্ত্রী সফটওয়্যার উদ্বোধনের পর আনুষ্ঠানিকভাবে সফটওয়্যারে তথ্য ইনপুট শুরু হবে। একই সঙ্গে মাঠপর্যায় থেকে তথ্য সংগ্রহের চিঠিও ইস্যু করা হবে। মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, আগামী শনিবার বদলি সফটওয়্যার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে পারেন শিক্ষামন্ত্রী। এরপর সফটওয়্যারে তথ্য ইনপুট এবং মাঠপর্যায় থেকে তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু হবে। এএএইচ/এমকেআর

বদলির সফটওয়্যার চালু আগামী সপ্তাহে, উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি সফটওয়্যার আগামী সপ্তাহে চালু করা হবে। এ সফটওয়্যারের কার্যক্রম শুরুর উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বদলি সফটওয়্যার পুরোপুরি প্রস্তুত। তবে সফটওয়্যারে এখনো তথ্য ইনপুটের কার্যক্রম শুরু করা যায়নি। শিক্ষামন্ত্রী সফটওয়্যার উদ্বোধনের পর আনুষ্ঠানিকভাবে সফটওয়্যারে তথ্য ইনপুট শুরু হবে। একই সঙ্গে মাঠপর্যায় থেকে তথ্য সংগ্রহের চিঠিও ইস্যু করা হবে।

মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, আগামী শনিবার বদলি সফটওয়্যার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে পারেন শিক্ষামন্ত্রী। এরপর সফটওয়্যারে তথ্য ইনপুট এবং মাঠপর্যায় থেকে তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু হবে।

এএএইচ/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow