বন অধিদপ্তরের সুফল প্রকল্পে দুর্নীতির অনুসন্ধানে দুদক

বন অধিদপ্তরের প্রায় দেড় হাজার কোটি টাকার টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পে দুর্নীতির অভিযোগে নথিপত্র সংগ্রহ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২৭ জুলাই) দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, গত বছর বন অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পে অনিয়মের অভিযোগে অভিযান চালানো হয়। এরপর অভিযোগগুলোর বিষয়ে অনুসন্ধান শুরু করে দুদক। দুদক সূত্র জানায়, প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরী, সুফল প্রকল্পের পরিচালক গোবিন্দ রায়সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলছে। আকতারুল ইসলাম বলেন, অনুসন্ধানকারী কর্মকর্তা বন অধিদপ্তরের কাছে প্রয়োজনীয় রেকর্ডপত্র তলব করেছেন এবং সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত সংগ্রহের কাজ চলছে। দুদক সূত্রে জানা যায়, বন অধিদপ্তরের প্রায় দেড় হাজার কোটি টাকার ‘টেকসই বন ও জীবিকা (সুফল)’ প্রকল্পে দুর্নীতির অভিযোগে নথিপত্র সংগ্রহ করা হয়েছে। ২০১৮ সালে নেওয়া এ প্রকল্পটি বন মন্ত্রণালয়ের সবচেয়ে বড় উদ্যোগ। দুদকের অভিযোগ, প্রকল্পটির মাঠপর্যায়ে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। সূত্র আরও জানায়, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে অভিযানে নেমে কাগজে-কলমে কাজ দেখিয়ে অর্থ আত্মসাতের প্রাথমিক প্

বন অধিদপ্তরের সুফল প্রকল্পে দুর্নীতির অনুসন্ধানে দুদক

বন অধিদপ্তরের প্রায় দেড় হাজার কোটি টাকার টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পে দুর্নীতির অভিযোগে নথিপত্র সংগ্রহ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৭ জুলাই) দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, গত বছর বন অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পে অনিয়মের অভিযোগে অভিযান চালানো হয়। এরপর অভিযোগগুলোর বিষয়ে অনুসন্ধান শুরু করে দুদক।

দুদক সূত্র জানায়, প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরী, সুফল প্রকল্পের পরিচালক গোবিন্দ রায়সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলছে।

আকতারুল ইসলাম বলেন, অনুসন্ধানকারী কর্মকর্তা বন অধিদপ্তরের কাছে প্রয়োজনীয় রেকর্ডপত্র তলব করেছেন এবং সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত সংগ্রহের কাজ চলছে।

দুদক সূত্রে জানা যায়, বন অধিদপ্তরের প্রায় দেড় হাজার কোটি টাকার ‘টেকসই বন ও জীবিকা (সুফল)’ প্রকল্পে দুর্নীতির অভিযোগে নথিপত্র সংগ্রহ করা হয়েছে। ২০১৮ সালে নেওয়া এ প্রকল্পটি বন মন্ত্রণালয়ের সবচেয়ে বড় উদ্যোগ। দুদকের অভিযোগ, প্রকল্পটির মাঠপর্যায়ে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে।

সূত্র আরও জানায়, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে অভিযানে নেমে কাগজে-কলমে কাজ দেখিয়ে অর্থ আত্মসাতের প্রাথমিক প্রমাণ পায় দুদক। এ ঘটনায় সাবেক বনমন্ত্রী শাহাব উদ্দিন, প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরী, প্রকল্প পরিচালক গোবিন্দ রায়সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলছে।

সংস্থাটি বলছে, সুফল প্রকল্পের দুর্নীতির সব নথিপত্র সংগ্রহ করেছে অনুসন্ধানকারী দল। যাচাই-বাছাই শেষে তারা পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করবে। এরই মধ্যে সাবেক বনমন্ত্রী শাহাব উদ্দিনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক।

এসএম/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow