বনশ্রীতে মাদরাসাছাত্রের মৃত্যু: ৫ দিনের রিমান্ডে আরেক ছাত্র
রাজধানীর রামপুরার বনশ্রী এলাকায় মাদরাসাছাত্র আব্দুল্লাহর (১০) রহস্যজনক মৃত্যুর ঘটনায় গ্রেফতার শিহাব হোসেনকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। ঘটনার প্রকৃত কারণ, সম্ভাব্য সংশ্লিষ্টতা এবং পেছনের বিস্তারিত তথ্য উদঘাটনের জন্য এ রিমান্ড মঞ্জুর করা হয়। বৃহস্পতিবার (২১ মে) ঢাকার আদালতে তাকে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদোহা সুমন। তিনি বলেন, ঘটনার পূর্ণ চিত্র উদঘাটন, সম্ভাব্য আরও জড়িতদের শনাক্ত এবং গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের জন্য আসামিকে বিস্তারিত জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা রয়েছে—এই যুক্তিতেই রিমান্ড আবেদন করা হয়। পুলিশ জানায়, ১৯ মে সন্ধ্যায় বনশ্রী এলাকার একটি আবাসিক মাদরাসা থেকে আব্দুল্লাহর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় রামপুরা থানায় মামলার পর তদন্তের অংশ হিসেবে শিহাব হোসেনকে গ্রেফতার করা হয়। মামলায় দণ্ডবিধির আত্মহত্যায় প্ররোচনা এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়েছে। নিহতের পরিবার অভিযোগ করেছে, শিশুটি দীর্ঘদিন ধরে
রাজধানীর রামপুরার বনশ্রী এলাকায় মাদরাসাছাত্র আব্দুল্লাহর (১০) রহস্যজনক মৃত্যুর ঘটনায় গ্রেফতার শিহাব হোসেনকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। ঘটনার প্রকৃত কারণ, সম্ভাব্য সংশ্লিষ্টতা এবং পেছনের বিস্তারিত তথ্য উদঘাটনের জন্য এ রিমান্ড মঞ্জুর করা হয়।
বৃহস্পতিবার (২১ মে) ঢাকার আদালতে তাকে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদোহা সুমন।
তিনি বলেন, ঘটনার পূর্ণ চিত্র উদঘাটন, সম্ভাব্য আরও জড়িতদের শনাক্ত এবং গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের জন্য আসামিকে বিস্তারিত জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা রয়েছে—এই যুক্তিতেই রিমান্ড আবেদন করা হয়।
পুলিশ জানায়, ১৯ মে সন্ধ্যায় বনশ্রী এলাকার একটি আবাসিক মাদরাসা থেকে আব্দুল্লাহর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় রামপুরা থানায় মামলার পর তদন্তের অংশ হিসেবে শিহাব হোসেনকে গ্রেফতার করা হয়। মামলায় দণ্ডবিধির আত্মহত্যায় প্ররোচনা এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়েছে।
নিহতের পরিবার অভিযোগ করেছে, শিশুটি দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার হয়ে আসছিল এবং এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত থাকতে পারে। তবে এসব অভিযোগ তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এমডিএএ/এমআইএইচএস
What's Your Reaction?