বরগুনার আকাশে অদ্ভুত আলোর ঝলকানি
বরগুনার আকাশে হঠাৎ দেখা মিলেছে অদ্ভুত আলোর ঝলকানি, যা অল্পসময় স্থায়ী হয়। শুক্রবার (০৮ মে) সন্ধ্যার দিকে হঠাৎ করে পাথরঘাটার আকাশে দেখা মেলে এ অদ্ভুত আলোর। কয়েকবার এই অদ্ভুত আলোর দেখা যায়। এদিকে এমন আলো দেখা যাওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয়রা। মুহূর্তেই সেই আলোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায়। জহির নামের এক অটোচালক বলেন, আমি গাড়ি চালাচ্ছিলাম হঠাৎ করেই আকাশে এমন অদ্ভুত আলো দেখতে পাই। আসলে এটা কী হতে পারে তা আমি নিজেও জানি না৷ এই অদ্ভুত আলো নিয়ে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখেন, এটা কী হতে পারে? ইব্রাহিম নামে একজন লেখেন, পশ্চিম-দক্ষিণ কোণের আকাশে আজ সন্ধ্যায় এটা কী দেখা গেছে? এই অদ্ভুত আলো নিয়ে পাথরঘাটায় চলছে আলোচনা। অনেকেই এর কারণ খোঁজারও চেষ্টা করছেন। অনেকেই দিচ্ছেন আবার ভিন্ন মতামত।
বরগুনার আকাশে হঠাৎ দেখা মিলেছে অদ্ভুত আলোর ঝলকানি, যা অল্পসময় স্থায়ী হয়।
শুক্রবার (০৮ মে) সন্ধ্যার দিকে হঠাৎ করে পাথরঘাটার আকাশে দেখা মেলে এ অদ্ভুত আলোর। কয়েকবার এই অদ্ভুত আলোর দেখা যায়।
এদিকে এমন আলো দেখা যাওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয়রা। মুহূর্তেই সেই আলোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায়।
জহির নামের এক অটোচালক বলেন, আমি গাড়ি চালাচ্ছিলাম হঠাৎ করেই আকাশে এমন অদ্ভুত আলো দেখতে পাই। আসলে এটা কী হতে পারে তা আমি নিজেও জানি না৷
এই অদ্ভুত আলো নিয়ে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখেন, এটা কী হতে পারে?
ইব্রাহিম নামে একজন লেখেন, পশ্চিম-দক্ষিণ কোণের আকাশে আজ সন্ধ্যায় এটা কী দেখা গেছে?
এই অদ্ভুত আলো নিয়ে পাথরঘাটায় চলছে আলোচনা। অনেকেই এর কারণ খোঁজারও চেষ্টা করছেন। অনেকেই দিচ্ছেন আবার ভিন্ন মতামত।
What's Your Reaction?