বরগুনায় চামড়া সংরক্ষণে সচেতনতামূলক কর্মশালা

বরগুনায় গবাদি পশুর চামড়া সঠিকভাবে ছাড়ানো, সংরক্ষণ ও পরিবহন বিষয়ে এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (২০ এপ্রিল) সকালে বে অব বেঙ্গল কমিউনিটি সেন্টারে আয়োজিত এ কর্মশালার আয়োজন করে বাণিজ্য মন্ত্রণালয়ের লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল (এলএসবিপিসি) এবং বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস এন্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন শেখ আলী আশরাফ, কার্যনির্বাহী কমিটির সদস্য, বিএফএলএলএফইএ ও ব্যবস্থাপনা পরিচালক, সারোয়ার লেদার করপোরেশন লিমিটেড।  তিনি বলেন, সঠিক পদ্ধতিতে চামড়া ছাড়ানো ও সংরক্ষণের অভাবে প্রতিবছর বিপুল চামড়া নষ্ট হচ্ছে, যা জাতীয় অর্থনীতির জন্য বড় ক্ষতি। এই ক্ষতি রোধে প্রশিক্ষণ ও সচেতনতার বিকল্প নেই। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এলএসবিপিসি-এর সহকারী পরিচালক লিটন চন্দ্র রায়। তিনি বলেন, চামড়া শিল্পে সুদিন ফিরিয়ে আনতে সরকার বদ্ধপরিকর এবং এ লক্ষ্য অর্জনে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।  আরও বক্তব্য দেন বরগুনা পৌরসভার কর্মকর্তা নাসিরুদ্দিন মাহমুদ। তিনি জানান, চামড়া শিল্পের উন্নয়নে স্থানীয় হাট কমিটি বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছ

বরগুনায় চামড়া সংরক্ষণে সচেতনতামূলক কর্মশালা

বরগুনায় গবাদি পশুর চামড়া সঠিকভাবে ছাড়ানো, সংরক্ষণ ও পরিবহন বিষয়ে এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২০ এপ্রিল) সকালে বে অব বেঙ্গল কমিউনিটি সেন্টারে আয়োজিত এ কর্মশালার আয়োজন করে বাণিজ্য মন্ত্রণালয়ের লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল (এলএসবিপিসি) এবং বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস এন্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন শেখ আলী আশরাফ, কার্যনির্বাহী কমিটির সদস্য, বিএফএলএলএফইএ ও ব্যবস্থাপনা পরিচালক, সারোয়ার লেদার করপোরেশন লিমিটেড। 

তিনি বলেন, সঠিক পদ্ধতিতে চামড়া ছাড়ানো ও সংরক্ষণের অভাবে প্রতিবছর বিপুল চামড়া নষ্ট হচ্ছে, যা জাতীয় অর্থনীতির জন্য বড় ক্ষতি। এই ক্ষতি রোধে প্রশিক্ষণ ও সচেতনতার বিকল্প নেই।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এলএসবিপিসি-এর সহকারী পরিচালক লিটন চন্দ্র রায়। তিনি বলেন, চামড়া শিল্পে সুদিন ফিরিয়ে আনতে সরকার বদ্ধপরিকর এবং এ লক্ষ্য অর্জনে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। 

আরও বক্তব্য দেন বরগুনা পৌরসভার কর্মকর্তা নাসিরুদ্দিন মাহমুদ। তিনি জানান, চামড়া শিল্পের উন্নয়নে স্থানীয় হাট কমিটি বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন মো. শফিকুল ইসলাম, খণ্ডকালীন লেকচারার, আইলেট, ঢাকা বিশ্ববিদ্যালয়। তিনি চামড়া সংরক্ষণের আধুনিক ও কারিগরি পদ্ধতি নিয়ে বিস্তারিত উপস্থাপনা করেন।

নাসিরুদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় স্থানীয় মসজিদের ইমাম-মুয়াজ্জিনসহ চামড়া শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন স্টেকহোল্ডার অংশ নেন। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ আসন্ন ঈদুল আজহা-কে সামনে রেখে চামড়ার অপচয় রোধ করবে এবং মানসম্মত চামড়া রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow