বরগুনায় শ্বশুর বাড়িতে জামাই খুন; আরেক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

বরগুনায় শ্বশুর বাড়িতে গিয়ে চাচা শ্বশুরদের রামদার কোপে প্রাণ হারিয়েছেন জামাতা মোঃ আসাদুজ্জামান ফোরকান হাওলাদার (৩০)। তার বাবার নাম শানু হাওলাদার। বাড়ি বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের বেতমোড় গ্রামে। একই দিনে, বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের বাওয়ালকর গ্রামে আরেক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। দুটো ঘটনাই ঘটেছে বুধবার বিকেলে।বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের বড় পোটকাখালী গ্রামের শহিদুল ইসলাম মোল্লা জানান, গত ৫ মাস আগে ছাগলে ফসল নষ্ট করাকে কেন্দ্র করে তার আপন ভাই জুয়েল মোল্লা ও নাসির মোল্লার সঙ্গে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা হয়। পরবর্তীতে মোটর চুরি নিয়ে আরেকটি পাল্টা মামলা হয়। পুরনো বিরোধকে কেন্দ্র করে গত রবিবার শহিদুলকে তার ভাইয়েরা পিটিয়ে ও কুপিয়ে আহত করে। শহিদুল বর্তমানে বরগুনা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। বুধবার সকালে তার জামাতা ফোরকান হাওলাদার হাসপাতালে গিয়ে শ্বশুরের সঙ্গে দেখা করে শাশুড়ির সঙ্গে দেখা করতে স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ি যান। সেখানে চাচা শ্বশুরদের সঙ্গে বিরোধ নিষ্পত্তির বিষয়ে আলোচনা চলাকালে তাকেসহ আরও ৫ জনকে কুপিয়ে আহত করা হয

বরগুনায় শ্বশুর বাড়িতে জামাই খুন; আরেক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

বরগুনায় শ্বশুর বাড়িতে গিয়ে চাচা শ্বশুরদের রামদার কোপে প্রাণ হারিয়েছেন জামাতা মোঃ আসাদুজ্জামান ফোরকান হাওলাদার (৩০)। তার বাবার নাম শানু হাওলাদার। বাড়ি বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের বেতমোড় গ্রামে। একই দিনে, বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের বাওয়ালকর গ্রামে আরেক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। দুটো ঘটনাই ঘটেছে বুধবার বিকেলে।

বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের বড় পোটকাখালী গ্রামের শহিদুল ইসলাম মোল্লা জানান, গত ৫ মাস আগে ছাগলে ফসল নষ্ট করাকে কেন্দ্র করে তার আপন ভাই জুয়েল মোল্লা ও নাসির মোল্লার সঙ্গে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা হয়। পরবর্তীতে মোটর চুরি নিয়ে আরেকটি পাল্টা মামলা হয়। পুরনো বিরোধকে কেন্দ্র করে গত রবিবার শহিদুলকে তার ভাইয়েরা পিটিয়ে ও কুপিয়ে আহত করে। শহিদুল বর্তমানে বরগুনা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

বুধবার সকালে তার জামাতা ফোরকান হাওলাদার হাসপাতালে গিয়ে শ্বশুরের সঙ্গে দেখা করে শাশুড়ির সঙ্গে দেখা করতে স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ি যান। সেখানে চাচা শ্বশুরদের সঙ্গে বিরোধ নিষ্পত্তির বিষয়ে আলোচনা চলাকালে তাকেসহ আরও ৫ জনকে কুপিয়ে আহত করা হয়। মুমূর্ষু অবস্থায় ফোরকানকে উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে ঢাকা নিয়ে যাওয়ার পথে ফোরকান মারা যান। ফোরকানের স্ত্রী বরগুনা সদর হাসপাতালে চিকিৎসাধীন। তাদের ৩ বছরের একটি ছেলে রয়েছে। বরগুনা সদর থানার ওসি আবু সাহাদাৎ মো. হাসনাইন পারভেজ জানিয়েছেন, তারা লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছেন। থানায় খুনের মামলা হয়েছে।

বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের বাওয়ালকর গ্রামের রুহুল আমিন হাওলাদার জানিয়েছেন, প্রায় ২৫ বছর আগে তালতলী উপজেলার বগী গ্রামের নিজাম উদ্দিনের সঙ্গে তার বোন মলিনা আক্তারের বিয়ে হয়। পরবর্তীতে নিজাম তাদের বাড়ির পাশে বাওয়ালকর গ্রামে জমি কিনে বসবাস শুরু করেন। তাদের সংসারে দুটি ছেলে ও ১ মেয়ে রয়েছে। বড় ছেলের বিয়ে হয়েছে। দুই মাস আগে একমাত্র মেয়ের বিয়ে হয়েছে। বুধবার বিকেলে মলিনা পাশের বাড়ি গিয়েছিলেন।

এ নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া ও মারামারির ঘটনা ঘটে। আসরের নামাজের পরে তাদের ঘরের মধ্যে মলিনার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। মলিনার আত্মীয়-স্বজন দাবি করছেন, হত্যার পরে তার স্বামী লাশ ঝুলিয়ে রেখেছে। প্রতিবেশীরা বলছেন, মলিনা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনার পর থেকেই মলিনার স্বামী নিজাম উদ্দিন পলাতক।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow