বরগুনায় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

"বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় সপ্তাহব্যাপী (২৭ জুলাই-২ আগস্ট) বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।আজ সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করেন বরগুনা জেলা প্রশাসক মিস তাসলিমা আক্তার। এর আগে শহরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়।বৃক্ষমেলা উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার তন্ময় বিশ্বাস, বিভাগীয় বন কর্মকর্তা, উপকূলীয় বন বিভাগ, পটুয়াখালী মো. জাহিদুর রহমান, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ জেড এম সালেহ ফারুক, ইসলামী আন্দোলনের সেক্রেটারি আবদুর শাকুর, নার্সারি মালিক মোস্তাকিন। সভা পরিচালনা করেন তারিক বিন আনসারী সুমন।বক্তারা বলেন, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছেন। সারা দেশে বর্তমানে খাল খনন কর্মসূচি চলছে, বৃক্ষ আমাদের বাঁচিয়ে রাখে, বৃক্ষকে আমাদের সুস্থভাবে বাঁচিয়ে রাখত

বরগুনায় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

"বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় সপ্তাহব্যাপী (২৭ জুলাই-২ আগস্ট) বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করেন বরগুনা জেলা প্রশাসক মিস তাসলিমা আক্তার। এর আগে শহরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়।

বৃক্ষমেলা উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার তন্ময় বিশ্বাস, বিভাগীয় বন কর্মকর্তা, উপকূলীয় বন বিভাগ, পটুয়াখালী মো. জাহিদুর রহমান, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ জেড এম সালেহ ফারুক, ইসলামী আন্দোলনের সেক্রেটারি আবদুর শাকুর, নার্সারি মালিক মোস্তাকিন। সভা পরিচালনা করেন তারিক বিন আনসারী সুমন।

বক্তারা বলেন, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছেন। সারা দেশে বর্তমানে খাল খনন কর্মসূচি চলছে, বৃক্ষ আমাদের বাঁচিয়ে রাখে, বৃক্ষকে আমাদের সুস্থভাবে বাঁচিয়ে রাখতে হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow