বরগুনায় ৩৫০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

বরগুনায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩ হাজার ৫০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বেলা ১২টায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান বরগুনার পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা পিপিএম (সেবা)। পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৪ জুলাই সকাল ১১টা ৪০ মিনিটে বরগুনা সদর থানার ২ নং গৌরীচন্না ইউনিয়নের খেজুরতলা এলাকায় বরগুনা নতুন বাসস্ট্যান্ডে অভিযান চালানো হয়। এসময় চট্টগ্রাম থেকে আসা একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে পুলিশ। তল্লাশিকালে পাতাকাটা গ্রামের বাসিন্দা মোঃ সাখাওয়াত হোসেন (৪৮) এর ব্যাগ থেকে ৩ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে চট্টগ্রামের টেকনাফসহ দেশের বিভিন্ন স্থান থেকে ইয়াবা এনে বরগুনায় বিক্রি করতেন বলে স্বীকার করেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।তাকে রিম্যান্ডে জিজ্ঞাসাবাদ করা হব। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরও জানান, চলতি বছরের জানুয়ারি থেকে ২৪ জুলাই পর্যন্ত ৬ মাসে বরগুনা জেলায় মাদকের বিরুদ্ধে মোট ৫৪৬টি অভিযান পরিচালিত হয়েছে। এসব অভিযানে ১৩২টি মাদক মামলা দায়ের করা হয়।

বরগুনায় ৩৫০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

বরগুনায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩ হাজার ৫০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বেলা ১২টায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান বরগুনার পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা পিপিএম (সেবা)।

পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৪ জুলাই সকাল ১১টা ৪০ মিনিটে বরগুনা সদর থানার ২ নং গৌরীচন্না ইউনিয়নের খেজুরতলা এলাকায় বরগুনা নতুন বাসস্ট্যান্ডে অভিযান চালানো হয়। এসময় চট্টগ্রাম থেকে আসা একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে পুলিশ।

তল্লাশিকালে পাতাকাটা গ্রামের বাসিন্দা মোঃ সাখাওয়াত হোসেন (৪৮) এর ব্যাগ থেকে ৩ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে চট্টগ্রামের টেকনাফসহ দেশের বিভিন্ন স্থান থেকে ইয়াবা এনে বরগুনায় বিক্রি করতেন বলে স্বীকার করেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।তাকে রিম্যান্ডে জিজ্ঞাসাবাদ করা হব।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরও জানান, চলতি বছরের জানুয়ারি থেকে ২৪ জুলাই পর্যন্ত ৬ মাসে বরগুনা জেলায় মাদকের বিরুদ্ধে মোট ৫৪৬টি অভিযান পরিচালিত হয়েছে। এসব অভিযানে ১৩২টি মাদক মামলা দায়ের করা হয়। মোট ২০৫ জন আসামীর মধ্যে ১৭৬ জনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।

এই ৬ মাসে উদ্ধার করা হয়েছে ১ হাজার ১৩ পিস ইয়াবা, ১২ কেজি ৩৫৩ গ্রাম গাঁজা, ৯টি গাঁজার গাছ, ১ পুরিয়া হেরেইন এবং ৫০০ মিলি চোলাই মদ। এছাড়া মাদক বিক্রির নগদ ১ লাখ ৩ হাজার ৬০০ টাকাও জব্দ করা হয়।

পুলিশ সুপার কুদরত-ই-খুদা বলেন, "মাদকমুক্ত বরগুনা গড়তে জনগণের সহযোগিতা একান্ত কাম্য। মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow