বরিশাল আদালত চত্বরে ককটেল সাদৃশ্য বস্তুর বিস্ফোরণ

বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে বিকট শব্দে ককটেল সাদৃশ্য বস্তু বিস্ফোরিত হয়েছে। আকস্মিক এ বিস্ফোরণের ঘটনায় আদালত প্রাঙ্গণে আসা লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। বুধবার (১২ আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে আদালতের সামনে বিকট শব্দে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আরও পড়ুন পিআইও অফিস সহকারীর বাসায় মিললো ত্রাণের পণ্য খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের পাশাপাশি সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করছেন। তারা ঘটনাস্থল পরীক্ষা-নিরীক্ষা এবং বিস্ফোরণের আলামত সংগ্রহ ও যাচাই বাছাই করছেন। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আল মামুন-উল ইসলাম বলেন, ঘটনার প্রকৃত কারণ খোঁজ নিয়ে দেখা হচ্ছে। কিভাবে আদালত প্রাঙ্গণের গেটের ভিতরে এমন বিস্ফোরণের ঘটনা ঘটছে তা যাচাই বাছাই করে বিস্তারিত বলা যাবে। শাওন খান/এনএইচআর/এএসএম

বরিশাল আদালত চত্বরে ককটেল সাদৃশ্য বস্তুর বিস্ফোরণ

বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে বিকট শব্দে ককটেল সাদৃশ্য বস্তু বিস্ফোরিত হয়েছে। আকস্মিক এ বিস্ফোরণের ঘটনায় আদালত প্রাঙ্গণে আসা লোকজন আতঙ্কিত হয়ে পড়ে।

বুধবার (১২ আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে আদালতের সামনে বিকট শব্দে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের পাশাপাশি সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করছেন। তারা ঘটনাস্থল পরীক্ষা-নিরীক্ষা এবং বিস্ফোরণের আলামত সংগ্রহ ও যাচাই বাছাই করছেন। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আল মামুন-উল ইসলাম বলেন, ঘটনার প্রকৃত কারণ খোঁজ নিয়ে দেখা হচ্ছে। কিভাবে আদালত প্রাঙ্গণের গেটের ভিতরে এমন বিস্ফোরণের ঘটনা ঘটছে তা যাচাই বাছাই করে বিস্তারিত বলা যাবে।

শাওন খান/এনএইচআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow