বরিশালে বৈশাখী মেলায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় দেখতে মানুষের ঢল
বরিশালের বাবুগঞ্জে বৈশাখী মেলার অংশ হিসেবে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা দেখতে মেলা প্রাঙ্গণে মানুষের ঢল নামে। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ঐতিহ্যবাহী পোস্ট অফিস বাজারে অনুষ্ঠিত দুই দিনব্যাপী বৈশাখী মেলার প্রথম দিনে এ ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশ নেয় পাঁচটি ঘোড়া। কে কাকে পেছনে ফেলে এগিয়ে যাবে, তা নিয়ে ছিল তীব্র প্রতিযোগিতা। দর্শকদের করতালি ও উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ। জানা যায়, মেলা উপলক্ষে আশপাশের গ্রামগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। আত্মীয়-স্বজন, মেয়ে-জামাইদের দাওয়াত দিয়ে অনেকে একত্রিত হন এই আয়োজনে। ঘোড়দৌড় দেখতে বিভিন্ন উপজেলা থেকেও ছুটে আসেন দর্শনার্থীরা। ঘোড়দৌড় ছাড়াও মেলায় ছিল ম্যাজিক প্রদর্শনী, নাগরদোলা ও নৃত্যানুষ্ঠান, যা দর্শনার্থীদের বাড়তি আকর্ষণ জোগায়। বরিশাল জেলা জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন কবির জানান, তার বাবা সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল সত্তার হাওলাদার প্রায় ৪০ বছর আগে এই বাজার প্রতিষ্ঠা করেন। সেই ধারাবাহিকতায় স্থানীয়রা প্রতি বছর এখানে বৈশাখী মেলার আয়োজন করে আসছেন। তবে রাজন
বরিশালের বাবুগঞ্জে বৈশাখী মেলার অংশ হিসেবে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা দেখতে মেলা প্রাঙ্গণে মানুষের ঢল নামে।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ঐতিহ্যবাহী পোস্ট অফিস বাজারে অনুষ্ঠিত দুই দিনব্যাপী বৈশাখী মেলার প্রথম দিনে এ ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়।
ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশ নেয় পাঁচটি ঘোড়া। কে কাকে পেছনে ফেলে এগিয়ে যাবে, তা নিয়ে ছিল তীব্র প্রতিযোগিতা। দর্শকদের করতালি ও উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।
জানা যায়, মেলা উপলক্ষে আশপাশের গ্রামগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। আত্মীয়-স্বজন, মেয়ে-জামাইদের দাওয়াত দিয়ে অনেকে একত্রিত হন এই আয়োজনে। ঘোড়দৌড় দেখতে বিভিন্ন উপজেলা থেকেও ছুটে আসেন দর্শনার্থীরা।
ঘোড়দৌড় ছাড়াও মেলায় ছিল ম্যাজিক প্রদর্শনী, নাগরদোলা ও নৃত্যানুষ্ঠান, যা দর্শনার্থীদের বাড়তি আকর্ষণ জোগায়।
বরিশাল জেলা জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন কবির জানান, তার বাবা সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল সত্তার হাওলাদার প্রায় ৪০ বছর আগে এই বাজার প্রতিষ্ঠা করেন। সেই ধারাবাহিকতায় স্থানীয়রা প্রতি বছর এখানে বৈশাখী মেলার আয়োজন করে আসছেন। তবে রাজনৈতিক কারণে গত দুই বছর মেলা বন্ধ থাকলেও এ বছর আবারও ঐতিহ্য ফিরে এসেছে।
আয়োজক কমিটির সদস্য ও যুবদল নেতা আরিফুর রহমান ইরান ও রনি বলেন, এই মেলাকে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে সামাজিক বন্ধন আরও দৃঢ় হয়। দুই বছর পর মেলা শুরু হওয়ায় মানুষের ব্যাপক সাড়া পাওয়া গেছে, বিশেষ করে ঘোড়দৌড় দেখতে কয়েক হাজার মানুষ জড়ো হন।
চাঁদপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান সুবুজ বলেন, পোস্ট অফিস বাজারের এই ঐতিহ্যবাহী মেলা দীর্ঘদিন ধরে মানুষের আনন্দের উৎস হয়ে আছে। ভবিষ্যতেও এই আয়োজন অব্যাহত থাকবে।
শাওন খান/এনএইচআর/এএসএম
What's Your Reaction?