বরিশালে ভোজ্য তেল মজুত করায় দুই ব্যবসায়ীকে জরিমানা
বরিশালের বানারীপাড়ায় ভোজ্য তেল মজুত ও বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় দুই ব্যবসায়ীকে পৃথক ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৯ এপ্রিল) দুপুরে বানারীপাড়া পৌর শহরের বন্দরে উপজেলা প্রশাসন, র্যাব ও পুলিশ সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করে জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অস্বাস্থ্যকর পরিবেশে ২৬০০ লিটার ভোজ্য তেল সংরক্ষণ করায় পৌর শহরের বন্দরের ব্যবসায়ী মো. ইদ্রিসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পরান সাহা স্টোরে ৮ হাজার ১৬০ লিটার সয়াবিন ও পামওয়েল মজুত রাখাসহ নানা অনিয়মের অভিযোগে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জি এম এ মুনিব জানান, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি, পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও ভোক্তাদের ক্ষতি ঠেকাতে এ জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। শাওন খান/এমএন/জেআইএম
বরিশালের বানারীপাড়ায় ভোজ্য তেল মজুত ও বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় দুই ব্যবসায়ীকে পৃথক ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে বানারীপাড়া পৌর শহরের বন্দরে উপজেলা প্রশাসন, র্যাব ও পুলিশ সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করে জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অস্বাস্থ্যকর পরিবেশে ২৬০০ লিটার ভোজ্য তেল সংরক্ষণ করায় পৌর শহরের বন্দরের ব্যবসায়ী মো. ইদ্রিসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া পরান সাহা স্টোরে ৮ হাজার ১৬০ লিটার সয়াবিন ও পামওয়েল মজুত রাখাসহ নানা অনিয়মের অভিযোগে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জি এম এ মুনিব জানান, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি, পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও ভোক্তাদের ক্ষতি ঠেকাতে এ জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
শাওন খান/এমএন/জেআইএম
What's Your Reaction?