বরিশালে ভয়াবহ রূপ নিচ্ছে হাম, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১০৬

বরিশাল বিভাগে আশঙ্কাজনক হারে বাড়ছে হাম রোগের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভাগের ছয় জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৬ জন। একই সঙ্গে এ পর্যন্ত বিভাগজুড়ে ২০ জন শিশুর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ। বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের সর্বশেষ তথ্যে জানা গেছে, বর্তমানে বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৯২৪ জন রোগী। এর মধ্যে ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ১ হাজার ৫৩৮ জন। স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, মৌসুমি পরিবর্তন, টিকাদানে অনীহা এবং সচেতনতার অভাবের কারণে রোগটির সংক্রমণ বাড়ছে। বিশেষ করে শিশুদের মধ্যেই আক্রান্তের হার বেশি হওয়ায় উদ্বেগ আরও বাড়ছে। এ বিষয়ে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা.শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, “হাম নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি আক্রান্তদের চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালগুলোতে বিশেষ নজরদারি রাখা হচ্ছে, যাতে কোনো ধরনের ঘাটতি না থাকে। তিনি আরো জানান, অভিভাবকদের শিশুদের সময়মতো টিকা দেওয়ার পাশাপাশি জ্বর, ফুসকুড়ি বা হাম-সদৃশ উপসর্গ দেখা দিলে দ্রুত নি

বরিশালে ভয়াবহ রূপ নিচ্ছে হাম, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১০৬

বরিশাল বিভাগে আশঙ্কাজনক হারে বাড়ছে হাম রোগের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভাগের ছয় জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৬ জন। একই সঙ্গে এ পর্যন্ত বিভাগজুড়ে ২০ জন শিশুর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ।

বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের সর্বশেষ তথ্যে জানা গেছে, বর্তমানে বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৯২৪ জন রোগী। এর মধ্যে ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ১ হাজার ৫৩৮ জন।

স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, মৌসুমি পরিবর্তন, টিকাদানে অনীহা এবং সচেতনতার অভাবের কারণে রোগটির সংক্রমণ বাড়ছে। বিশেষ করে শিশুদের মধ্যেই আক্রান্তের হার বেশি হওয়ায় উদ্বেগ আরও বাড়ছে।

এ বিষয়ে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা.শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, “হাম নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি আক্রান্তদের চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালগুলোতে বিশেষ নজরদারি রাখা হচ্ছে, যাতে কোনো ধরনের ঘাটতি না থাকে।

তিনি আরো জানান, অভিভাবকদের শিশুদের সময়মতো টিকা দেওয়ার পাশাপাশি জ্বর, ফুসকুড়ি বা হাম-সদৃশ উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

এদিকে, রোগটির বিস্তার রোধে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সচেতনতা বৃদ্ধির ওপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা। দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow