বর্তমানে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার বিষয় স্পষ্ট করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

নির্বাচনের পর সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আর কার্যকর নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে এক ব্রিফিংয়ে তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষার মূল দায়িত্ব এখন অন্যান্য সংশ্লিষ্ট বাহিনীর ওপর ন্যস্ত রয়েছে। তিনি আরও জানান, বর্তমান পরিস্থিতিতে সেনাবাহিনী মূলত স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছে এবং সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখছে। ডা. জাহেদ উর রহমানের ভাষায়, আগে সেনাবাহিনী কিছু ক্ষেত্রে নিজস্ব ক্ষমতায় গ্রেপ্তারসহ আইনগত পদক্ষেপ নিতে পারলেও এখন তারা সরাসরি সেই ধরনের কার্যক্রমে যুক্ত নেই। অন্তর্বর্তী সরকারের আমলে কেন টিকা দেওয়া হয়নি তা খতিয়ে দেখবে সরকার। এ নিয়ে মন্ত্রণালয়ে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। তিনি জানান, সরকারের নেওয়া কার্যক্রমে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী ১ কোটি ৬১ লাখ শিশু টিকা পেয়েছে, যা লক্ষ্যমাত্রার ৮৯ শতাংশ। আগামী কয়েক দিনে শতভাগ লক্ষ্য অর্জন করবে সরকার। ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে কোনো পর্যবেক্ষণ নেই বলে জানিয়েছ

বর্তমানে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার বিষয় স্পষ্ট করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

নির্বাচনের পর সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আর কার্যকর নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে এক ব্রিফিংয়ে তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষার মূল দায়িত্ব এখন অন্যান্য সংশ্লিষ্ট বাহিনীর ওপর ন্যস্ত রয়েছে।

তিনি আরও জানান, বর্তমান পরিস্থিতিতে সেনাবাহিনী মূলত স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছে এবং সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখছে।

ডা. জাহেদ উর রহমানের ভাষায়, আগে সেনাবাহিনী কিছু ক্ষেত্রে নিজস্ব ক্ষমতায় গ্রেপ্তারসহ আইনগত পদক্ষেপ নিতে পারলেও এখন তারা সরাসরি সেই ধরনের কার্যক্রমে যুক্ত নেই।

অন্তর্বর্তী সরকারের আমলে কেন টিকা দেওয়া হয়নি তা খতিয়ে দেখবে সরকার। এ নিয়ে মন্ত্রণালয়ে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।

তিনি জানান, সরকারের নেওয়া কার্যক্রমে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী ১ কোটি ৬১ লাখ শিশু টিকা পেয়েছে, যা লক্ষ্যমাত্রার ৮৯ শতাংশ। আগামী কয়েক দিনে শতভাগ লক্ষ্য অর্জন করবে সরকার।

ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে কোনো পর্যবেক্ষণ নেই বলে জানিয়েছেন ডা. জাহেদ উর রহমান।

তিনি বলেন, ‘এটি ভারতের অভ্যন্তরীণ নির্বাচন।

সেখানে যারা জনগণের ভোটে নির্বাচিত হবেন, তাদের সঙ্গেই বাংলাদেশের সম্পর্ক বজায় থাকবে। আমরা পশ্চিমবঙ্গকে আলাদাভাবে বিবেচনা করতে চাই না। দুই দেশের মধ্যে যেকোনো চুক্তি রাষ্ট্রীয় পর্যায়েই হয়।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow