বর্ষার স্যাঁতসেঁতে আবহাওয়ায় দেয়াশলাই শুকনো রাখার উপায়

বর্ষাকাল মানেই একদিকে স্বস্তির বৃষ্টি, অন্যদিকে ঘরে-বাইরে স্যাঁতসেঁতে পরিবেশ। এই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ এতটাই বেড়ে যায় যে, শুধু বিস্কুট, চানাচুর বা মসলাই নয়, দেশলাইয়ের কাঠিও সহজেই ভিজে যায়। ফলে প্রয়োজনের সময় বারবার ঘষেও কাঠি জ্বালানো যায় না। অনেকেই বিরক্ত হয়ে পুরো দেয়াশলাইয়ের বাক্সই ফেলে দেন। অথচ রান্নাঘরে থাকা কয়েকটি সাধারণ উপকরণ ব্যবহার করেই খুব সহজে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। লবণ দিয়ে দেয়াশলাইয়ের বাক্স দীর্ঘদিন শুকনো রাখতে সবচেয়ে সহজ উপায় হলো এর ভেতরে এক চিমটি সাধারণ লবণ রাখা। লবণের স্বাভাবিক বৈশিষ্ট্য হলো বাতাসের অতিরিক্ত আর্দ্রতা শোষণ করা। ফলে দেশলাইয়ের কাঠিগুলো স্যাঁতসেঁতে হওয়ার সুযোগ কমে যায় এবং প্রয়োজনের সময় সহজেই জ্বলে ওঠে। তবে লবণের পরিমাণ যেন খুব বেশি না হয়। অতিরিক্ত লবণ ব্যবহার করলে উল্টো বাক্সের ভেতরে সমস্যা তৈরি হতে পারে। কাঁচা চালের ব্যবহার লবণ ব্যবহার করতে না চাইলে দেয়াশলাইয়ের বাক্সে কয়েক দানা কাঁচা চাল রেখে দিতে পারেন। চালও প্রাকৃতিকভাবে আর্দ্রতা শোষণ করতে সক্ষম। অনেকেই মোবাইল ফোন, ক্যামেরা কিংবা মশলা আর্দ্রতা থেকে রক্ষা করতে চাল ব্যবহার করেন। একইভাবে দেয়া

বর্ষার স্যাঁতসেঁতে আবহাওয়ায় দেয়াশলাই শুকনো রাখার উপায়

বর্ষাকাল মানেই একদিকে স্বস্তির বৃষ্টি, অন্যদিকে ঘরে-বাইরে স্যাঁতসেঁতে পরিবেশ। এই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ এতটাই বেড়ে যায় যে, শুধু বিস্কুট, চানাচুর বা মসলাই নয়, দেশলাইয়ের কাঠিও সহজেই ভিজে যায়। ফলে প্রয়োজনের সময় বারবার ঘষেও কাঠি জ্বালানো যায় না। অনেকেই বিরক্ত হয়ে পুরো দেয়াশলাইয়ের বাক্সই ফেলে দেন। অথচ রান্নাঘরে থাকা কয়েকটি সাধারণ উপকরণ ব্যবহার করেই খুব সহজে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

লবণ দিয়ে

দেয়াশলাইয়ের বাক্স দীর্ঘদিন শুকনো রাখতে সবচেয়ে সহজ উপায় হলো এর ভেতরে এক চিমটি সাধারণ লবণ রাখা। লবণের স্বাভাবিক বৈশিষ্ট্য হলো বাতাসের অতিরিক্ত আর্দ্রতা শোষণ করা। ফলে দেশলাইয়ের কাঠিগুলো স্যাঁতসেঁতে হওয়ার সুযোগ কমে যায় এবং প্রয়োজনের সময় সহজেই জ্বলে ওঠে। তবে লবণের পরিমাণ যেন খুব বেশি না হয়। অতিরিক্ত লবণ ব্যবহার করলে উল্টো বাক্সের ভেতরে সমস্যা তৈরি হতে পারে।

কাঁচা চালের ব্যবহার

লবণ ব্যবহার করতে না চাইলে দেয়াশলাইয়ের বাক্সে কয়েক দানা কাঁচা চাল রেখে দিতে পারেন। চালও প্রাকৃতিকভাবে আর্দ্রতা শোষণ করতে সক্ষম। অনেকেই মোবাইল ফোন, ক্যামেরা কিংবা মশলা আর্দ্রতা থেকে রক্ষা করতে চাল ব্যবহার করেন। একইভাবে দেয়াশলাইয়ের কাঠিও শুকনো রাখতে এটি কার্যকর।

হেয়ার ড্রায়ার দিয়ে শুকানো

যদি দেয়াশলাইয়ের কাঠি ইতোমধ্যেই স্যাঁতসেঁতে হয়ে যায়, তাহলে হেয়ার ড্রায়ার ব্যবহার করতে পারেন। একটি স্টিলের মগ বা গভীর পাত্রে দেয়াশলাইয়ের কাঠিগুলো রেখে কয়েক সেকেন্ড গরম বাতাস দিন। এতে কাঠির ভেতরের আর্দ্রতা দূর হবে। গভীর পাত্র ব্যবহার করলে বাতাসে কাঠিগুলো ছড়িয়ে পড়ার আশঙ্কাও থাকবে না।

গরম তাওয়ার ব্যবহার

দেয়াশলাই শুকানোর আরেকটি কার্যকর উপায় হলো হালকা গরম তাওয়া। চুলার আঁচ খুব কম রেখে একটি তাওয়া সামান্য গরম করুন। এরপর দেয়াশলাইয়ের কাঠিগুলো কয়েক সেকেন্ড তাওয়ার ওপর রেখে আলতোভাবে নাড়াচাড়া করুন। অল্প তাপেই কাঠির ভেতরের আর্দ্রতা দূর হয়ে যায় এবং বারুদ আবার আগের মতো কার্যকর হয়ে ওঠে। তবে তাওয়া যেন অতিরিক্ত গরম না হয়, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে।

মাইক্রোওয়েভ ব্যবহার না করা

অনেকে দ্রুত দেয়াশলাই শুকানোর জন্য মাইক্রোওয়েভ ব্যবহার করেন। কিন্তু বিশেষজ্ঞদের মতে, এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি পদ্ধতি।

অল্প অসাবধানতা বা বেশি তাপমাত্রার কারণে দেয়াশলাইয়ের বারুদ মাইক্রোওয়েভের ভেতরেই জ্বলে উঠতে পারে, যা বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। তাই দেশলাই শুকানোর জন্য কখনোই মাইক্রোওয়েভ ব্যবহার করা উচিত নয়।

দেয়াশলাই সংরক্ষণের কিছু সহজ উপায়-

  • দেয়াশলাই সবসময় শুকনো ও বাতাস চলাচল করে এমন স্থানে রাখুন।
  • রান্নাঘরের সিঙ্ক বা জানালার পাশে না রাখাই ভালো।
  • ব্যবহার শেষে বাক্সের ঢাকনা ভালোভাবে বন্ধ করুন।
  • বর্ষাকালে প্রয়োজনে বায়ুরোধী পাত্রে দেয়াশলাই সংরক্ষণ করতে পারেন।

বর্ষার স্যাঁতসেঁতে আবহাওয়ায় দেয়াশলাই না জ্বলার সমস্যা খুবই সাধারণ। তবে লবণ, কাঁচা চাল, হেয়ার ড্রায়ার কিংবা হালকা গরম তাওয়ার মতো সহজ ঘরোয়া কৌশল ব্যবহার করলে সহজেই দেয়াশলাই শুকনো রাখা যায়। সামান্য সচেতনতাই এই ছোট কিন্তু বিরক্তিকর সমস্যার কার্যকর সমাধান হতে পারে।

সূত্র: ফ্যামেলি হান্ডিম্যান, উইকিহাউ

এসএকেওয়াই

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow