বলুন তো তৌসিফ মাহবুব কোনটি?
শৈশবের একটি পুরোনো ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে ভক্তদের নস্টালজিয়ায় ভাসালেন অভিনেতা তৌসিফ মাহবুব। ছবির সঙ্গে তিনি শুধু লিখেছেন, ‘আমাকে খুঁজে বের করতে পারবেন?’ ছবিটিতে দেখা যাচ্ছে, স্কুল বাসে বসে আছেন ছোট্ট তৌসিফ। তার সঙ্গে রয়েছেন আরও বেশ কয়েকজন শিশু। তাদের তৌসিফের সহপাঠী বলেই মনে হচ্ছে। আরও পড়ুন সাড়ে পাঁচ বছরের সম্পর্ক, দেড় বছর আগে বিয়ে করেছেন সোহানা সাবা পুরোনো দিনের এই ছবিই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। তৌসিফের পোস্টে ভক্তদের পাশাপাশি সহকর্মীরাও মেতে উঠেছেন তাকে খুঁজে বের করার খেলায়। ছবিতে ছোট্ট তৌসিফকে শনাক্ত করার চেষ্টা করছেন অনেকে। কেউ কেউ আবার নিজেদের মতো করে সম্ভাব্য শিশুটিকে চিহ্নিত করে মন্তব্য করছেন। ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমিসহ বিনোদন অঙ্গনের আরও অনেকে ছবিটির মন্তব্যঘরে নিজেদের অনুমান জানাচ্ছেন। ফলে তৌসিফের শৈশবের এই ছবি ঘিরে তৈরি হয়েছে বেশ মজার এক আবহ। তৌসিফের শৈশবের স্মৃতি নিয়ে আগেও তার সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট ভক্তদের আগ্রহ তৈরি করেছে। চলতি বছর বাবা দিবসে তিনি নিজের পড়াশোনা ও বাবার আত্মত্যাগের কথা স্মরণ করে
শৈশবের একটি পুরোনো ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে ভক্তদের নস্টালজিয়ায় ভাসালেন অভিনেতা তৌসিফ মাহবুব। ছবির সঙ্গে তিনি শুধু লিখেছেন, ‘আমাকে খুঁজে বের করতে পারবেন?’
ছবিটিতে দেখা যাচ্ছে, স্কুল বাসে বসে আছেন ছোট্ট তৌসিফ। তার সঙ্গে রয়েছেন আরও বেশ কয়েকজন শিশু। তাদের তৌসিফের সহপাঠী বলেই মনে হচ্ছে।
পুরোনো দিনের এই ছবিই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
তৌসিফের পোস্টে ভক্তদের পাশাপাশি সহকর্মীরাও মেতে উঠেছেন তাকে খুঁজে বের করার খেলায়। ছবিতে ছোট্ট তৌসিফকে শনাক্ত করার চেষ্টা করছেন অনেকে। কেউ কেউ আবার নিজেদের মতো করে সম্ভাব্য শিশুটিকে চিহ্নিত করে মন্তব্য করছেন।
‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমিসহ বিনোদন অঙ্গনের আরও অনেকে ছবিটির মন্তব্যঘরে নিজেদের অনুমান জানাচ্ছেন। ফলে তৌসিফের শৈশবের এই ছবি ঘিরে তৈরি হয়েছে বেশ মজার এক আবহ।
তৌসিফের শৈশবের স্মৃতি নিয়ে আগেও তার সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট ভক্তদের আগ্রহ তৈরি করেছে। চলতি বছর বাবা দিবসে তিনি নিজের পড়াশোনা ও বাবার আত্মত্যাগের কথা স্মরণ করে একটি আবেগঘন পোস্ট দিয়েছিলেন।
অভিনয়ের বাইরে ব্যক্তিগত জীবনের নানা স্মৃতি ভক্তদের সঙ্গে ভাগ করে নেওয়ার ক্ষেত্রেও তৌসিফ বেশ সক্রিয়। তার সাম্প্রতিক পোস্টগুলোতে শৈশব ও পরিবারের নানা গল্প উঠে আসতে দেখা গেছে।
এলআইএ
What's Your Reaction?

