টানা ভারী বৃষ্টিতে সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি
টানা ভারী বর্ষণের প্রভাবে সুনামগঞ্জ জেলার বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তবে জেলার সবকটি পর্যবেক্ষণ স্টেশনেই পানির স্তর এখনও বিপৎসীমার নিচে রয়েছে। শনিবার (১ আগস্ট) সকাল ৯টার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দৈনিক পানির স্তর বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। বুলেটিন অনুযায়ী, সুনামগঞ্জ স্টেশনে পানির স্তর রেকর্ড করা হয়েছে ৬.৭৯ মিটার, যা বিপৎসীমা ৭.৮০ মিটার থেকে ১.০১ মিটার নিচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ স্টেশনে ২৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। লাউরেরগড় স্টেশনে পানির স্তর ৬.৪১ মিটার, যা বিপৎসীমার ১.৬৪ মিটার নিচে। সেখানে গত ২৪ ঘণ্টায় ৬০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ছাতক স্টেশনে পানির স্তর ৭.৭৫ মিটার, যা বিপৎসীমার শূন্য দশমিক ৯৫ মিটার নিচে রয়েছে। এ স্টেশনে ১২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অন্যদিকে, দিরাই স্টেশনে পানির স্তর ৫.৬৮ মিটার, যা বিপৎসীমার শূন্য দশমিক ৮৭ মিটার নিচে অবস্থান করছে। সেখানে ১৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া জগন্নাথপুর স্টেশনে পানির স্তর ৬.২৯ মিটার এবং সোলেমানপুর স্টেশনে ৬.০৫ মিটার রেকর্ড করা হয়েছে। এ দুটি স্টেশনের জন্য বিপৎসীমা নির্ধার
টানা ভারী বর্ষণের প্রভাবে সুনামগঞ্জ জেলার বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তবে জেলার সবকটি পর্যবেক্ষণ স্টেশনেই পানির স্তর এখনও বিপৎসীমার নিচে রয়েছে।
শনিবার (১ আগস্ট) সকাল ৯টার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দৈনিক পানির স্তর বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
বুলেটিন অনুযায়ী, সুনামগঞ্জ স্টেশনে পানির স্তর রেকর্ড করা হয়েছে ৬.৭৯ মিটার, যা বিপৎসীমা ৭.৮০ মিটার থেকে ১.০১ মিটার নিচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ স্টেশনে ২৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
লাউরেরগড় স্টেশনে পানির স্তর ৬.৪১ মিটার, যা বিপৎসীমার ১.৬৪ মিটার নিচে। সেখানে গত ২৪ ঘণ্টায় ৬০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ছাতক স্টেশনে পানির স্তর ৭.৭৫ মিটার, যা বিপৎসীমার শূন্য দশমিক ৯৫ মিটার নিচে রয়েছে। এ স্টেশনে ১২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
অন্যদিকে, দিরাই স্টেশনে পানির স্তর ৫.৬৮ মিটার, যা বিপৎসীমার শূন্য দশমিক ৮৭ মিটার নিচে অবস্থান করছে। সেখানে ১৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
এছাড়া জগন্নাথপুর স্টেশনে পানির স্তর ৬.২৯ মিটার এবং সোলেমানপুর স্টেশনে ৬.০৫ মিটার রেকর্ড করা হয়েছে। এ দুটি স্টেশনের জন্য বিপৎসীমা নির্ধারিত না থাকায় তুলনামূলক তথ্য দেওয়া হয়নি।
পাউবোর কর্মকর্তারা জানিয়েছেন, উজান থেকে নেমে আসা ঢল এবং টানা বর্ষণের কারণে নদ-নদীর পানি বাড়লেও এখন পর্যন্ত কোনো স্টেশনেই বিপৎসীমা অতিক্রম করেনি। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।
What's Your Reaction?