বলেশ্বর নদী থেকে ট্রলারসহ ১২ জেলে অপহরণ

বরগুনার পাথরঘাটায় বলেশ্বর নদীতে মাছ ধরার সময় জেলেদের ট্রলারে হামলা চালিয়েছে জলদস্যুরা। এ সময় ১২ জেলেসহ একটি মাছ ধরার ট্রলার নিয়ে গেছে দস্যুরা। বুধবার (২০ মে) দুপুরে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (১৯ মে) রাতে পাথরঘাটা উপজেলার সুন্দরবন সংলগ্ন কটকা খাল এলাকায় এ ঘটনা ঘটে। অপহৃত জেলেরা হলেন- ট্রলার মালিক মো. মাসুম, মো. ইব্রাহিম (৩৮), ইয়াসিন (২৪), মো. হোসেন, তাওহীদ (২২), মো. সেলিম, মো. জাকির মুন্সি (৫৫), মো. হানিফা (৩৫), হৃদয় (২৪), সুমন (৩০), মো. ইয়াসিন (১৮) এবং অপর এক অজ্ঞাতপরিচয় জেলে। তারা সবাই পাথরঘাটা উপজেলার রুহিতা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। খোঁজ নিয়ে জানা যায়, রাতে বলেশ্বর নদীর কটকা নামক এলাকায় কয়েকটি ট্রলারের জেলেরা মাছ শিকার করছিলেন। এ সময় হঠাৎ তাদের ওপর হামলা চালায় জলদস্যুরা। পরে মাছ ধরার একটি কাঠের তৈরি ট্রলারসহ মোট ১২ জন জেলেকে অপহরণ করে নিয়ে যায় তারা। এ সময় ২২ জেলে জলদস্যুদের হাত থেকে পালিয়ে তীরে ফিরে আসেন। তবে এখন পর্যন্ত অপহরণের শিকার ওই জেলেদের অবস্থান সম্পর্কে জানা যায়নি। এ বরগুনা জেলা

বলেশ্বর নদী থেকে ট্রলারসহ ১২ জেলে অপহরণ

বরগুনার পাথরঘাটায় বলেশ্বর নদীতে মাছ ধরার সময় জেলেদের ট্রলারে হামলা চালিয়েছে জলদস্যুরা। এ সময় ১২ জেলেসহ একটি মাছ ধরার ট্রলার নিয়ে গেছে দস্যুরা।

বুধবার (২০ মে) দুপুরে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (১৯ মে) রাতে পাথরঘাটা উপজেলার সুন্দরবন সংলগ্ন কটকা খাল এলাকায় এ ঘটনা ঘটে।

অপহৃত জেলেরা হলেন- ট্রলার মালিক মো. মাসুম, মো. ইব্রাহিম (৩৮), ইয়াসিন (২৪), মো. হোসেন, তাওহীদ (২২), মো. সেলিম, মো. জাকির মুন্সি (৫৫), মো. হানিফা (৩৫), হৃদয় (২৪), সুমন (৩০), মো. ইয়াসিন (১৮) এবং অপর এক অজ্ঞাতপরিচয় জেলে। তারা সবাই পাথরঘাটা উপজেলার রুহিতা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, রাতে বলেশ্বর নদীর কটকা নামক এলাকায় কয়েকটি ট্রলারের জেলেরা মাছ শিকার করছিলেন। এ সময় হঠাৎ তাদের ওপর হামলা চালায় জলদস্যুরা। পরে মাছ ধরার একটি কাঠের তৈরি ট্রলারসহ মোট ১২ জন জেলেকে অপহরণ করে নিয়ে যায় তারা। এ সময় ২২ জেলে জলদস্যুদের হাত থেকে পালিয়ে তীরে ফিরে আসেন। তবে এখন পর্যন্ত অপহরণের শিকার ওই জেলেদের অবস্থান সম্পর্কে জানা যায়নি।

এ বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জাগো নিউজকে বলেন, নদীতে মাছ শিকার করার সময় দুই ট্রলারের ১২ জন জেলেকে জলদস্যুরা অপহরণ করেছে। এ সময় একটি ট্রলারও জলদস্যুরা নিয়ে গেছে। তবে কোথায় নিয়ে গেছে এবং কোন জলদস্যুরা অপহরণ করছে তা কিছুই এখন পর্যন্ত জানতে পারিনি।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) শাহেদ আহমেদ চৌধুরী জাগো নিউজকে বলেন, প্রাথমিকভাবে ১২ জেলের অপহরণের খবর আমরা পেয়েছি। খবর পাওয়ার পর থেকেই বরগুনা জেলা পুলিশ কাজ করছে।

নুরুল আহাদ অনিক/কেএইচকে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow