বহির্নোঙর থেকে দুর্ঘটনাকবলিত জাহাজ দুটি আনা হলো জেটিতে

চট্টগ্রাম বন্দরে দুর্ঘটনাকবলিত জাহাজ দুটিকে বহির্নোঙর থেকে বন্দরের জেটিতে আনা হয়েছে। রোববার (৩ মে) দুপুরে জাহাজ দুটিকে জেটিতে আনা হয়। এর মধ্যে ‘মায়ারস্ক চট্টগ্রাম’ চট্টগ্রাম বন্দরের জেনারেল বার্থ-১৩ এবং ‘এইচ আর তুরাগ’ এনসিটি ৪ নম্বর বার্থে বার্থিং করা হয়েছে। জাহাজ দুটিতে বিভিন্ন আমদানিকারকের ২ হাজার ৮০০ টিইইউস পণ্য রয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, ‘রোববার দুপুরে জাহাজ দুটিকে বন্দরের বার্থে নিয়ে আসা হয়েছে। এর আগে শুক্রবার (১ মে) জাহাজ দুটির মধ্যে সংঘর্ষ হয়। আরও পড়ুনটানা ৮ মাস কমার পর এপ্রিলে বেড়েছে রপ্তানি আয় সূত্র জানা গেছে, গত ২৯ এপ্রিল মালয়েশিয়ার পোর্ট কেলাং থেকে বিভিন্ন আমদানিকারকের ১ হাজার ৮০০ টিইইউস কনটেইনার পণ্য নিয়ে চট্টগ্রামে আসে ‘মায়ারস্ক চট্টগ্রাম’। সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজটি বিশ্বের একটি শীর্ষ শিপিং কোম্পানি ‘মায়ারস্ক’-এর মালিকানাধীন। অন্যদিকে গত ১ মে সিঙ্গাপুর থেকে ১ হাজার হাজার টিইইউস আমদানি পণ্য নিয়ে আসে ‘এইচ আর তুরাগ’। বাংলাদেশি পতাকাবাহী জাহাজটির মালিক দেশীয় প্রতিষ্ঠান এইচ আর লাইন। বন্দর সূত্রে জান

বহির্নোঙর থেকে দুর্ঘটনাকবলিত জাহাজ দুটি আনা হলো জেটিতে

চট্টগ্রাম বন্দরে দুর্ঘটনাকবলিত জাহাজ দুটিকে বহির্নোঙর থেকে বন্দরের জেটিতে আনা হয়েছে। রোববার (৩ মে) দুপুরে জাহাজ দুটিকে জেটিতে আনা হয়। এর মধ্যে ‘মায়ারস্ক চট্টগ্রাম’ চট্টগ্রাম বন্দরের জেনারেল বার্থ-১৩ এবং ‘এইচ আর তুরাগ’ এনসিটি ৪ নম্বর বার্থে বার্থিং করা হয়েছে।

জাহাজ দুটিতে বিভিন্ন আমদানিকারকের ২ হাজার ৮০০ টিইইউস পণ্য রয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, ‘রোববার দুপুরে জাহাজ দুটিকে বন্দরের বার্থে নিয়ে আসা হয়েছে। এর আগে শুক্রবার (১ মে) জাহাজ দুটির মধ্যে সংঘর্ষ হয়।

আরও পড়ুন
টানা ৮ মাস কমার পর এপ্রিলে বেড়েছে রপ্তানি আয়

সূত্র জানা গেছে, গত ২৯ এপ্রিল মালয়েশিয়ার পোর্ট কেলাং থেকে বিভিন্ন আমদানিকারকের ১ হাজার ৮০০ টিইইউস কনটেইনার পণ্য নিয়ে চট্টগ্রামে আসে ‘মায়ারস্ক চট্টগ্রাম’। সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজটি বিশ্বের একটি শীর্ষ শিপিং কোম্পানি ‘মায়ারস্ক’-এর মালিকানাধীন। অন্যদিকে গত ১ মে সিঙ্গাপুর থেকে ১ হাজার হাজার টিইইউস আমদানি পণ্য নিয়ে আসে ‘এইচ আর তুরাগ’। বাংলাদেশি পতাকাবাহী জাহাজটির মালিক দেশীয় প্রতিষ্ঠান এইচ আর লাইন।

বন্দর সূত্রে জানা গেছে, আমদানিপণ্য নিয়ে জাহাজ দুটির শুক্রবার চট্টগ্রাম বন্দরের জেটিতে আসার শিডিউল ছিল। তবে নির্ধারিত সময়ের আগেই বন্দরের বহির্নোঙরে জাহাজ দুটির মধ্যে সংঘর্ষ ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েপড়া একটি ভিডিওতে দেখা যায়, সংঘর্ষের ফলে জাহাজ দুটির পানির নিচের অংশ এবং পার্শ্বদেশ দুমড়েমুচড়ে যায়। এই দুর্ঘটনার ফলে বিভিন্ন আমদানিকারকের প্রায় ২ হাজার ৮০০ একক (টিইইউএস) কনটেইনার পণ্য খালাসে অনিশ্চয়তা তৈরি হয়।

এমডিআইএইচ/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow