বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক শুভর অর্ধগলিত লাশ উদ্ধার

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হাসান শুভর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুন) রাতে রাজধানীর গোপিবাগ এলাকার বাসা থেকে দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘরের ভেতর থেকে পচা গন্ধ বের হওয়াতে আশপাশের প্রতিবেশীরা খবর দিলে মরদেহটি উদ্ধার করা হয়। এসময় মরদেহেরে গলায় ফাঁস লাগানো ছিল।   তথ্যটি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সবুজবাগ জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জাহিদ হাসান। জাহিদ হাসান জানান, কোনো সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীরা পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহটি পাওয়া যায়।

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক শুভর অর্ধগলিত লাশ উদ্ধার

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হাসান শুভর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুন) রাতে রাজধানীর গোপিবাগ এলাকার বাসা থেকে দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘরের ভেতর থেকে পচা গন্ধ বের হওয়াতে আশপাশের প্রতিবেশীরা খবর দিলে মরদেহটি উদ্ধার করা হয়। এসময় মরদেহেরে গলায় ফাঁস লাগানো ছিল।  

তথ্যটি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সবুজবাগ জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জাহিদ হাসান।

জাহিদ হাসান জানান, কোনো সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীরা পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহটি পাওয়া যায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow