বাংলাদেশ-ভারত রেল চালু নিয়ে ১৫ দিনের মধ্যে সিদ্ধান্ত : রেলমন্ত্রী

বাংলাদেশ ও ভারতের মধ্যে রেলযোগাযোগ পুনরায় চালুর বিষয়ে আগামী ১৫ দিনের মধ্যে সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, বিষয়টি নিয়ে বর্তমানে পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় মূল্যায়ন চলছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, রেল খাতের উন্নয়ন ও আন্তর্জাতিক যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে সরকার গুরুত্বসহকারে কাজ করছে। বাংলাদেশ-ভারত রেলযোগাযোগ পুনরায় চালুর ক্ষেত্রে দেশের স্বার্থ, যাত্রী-সুবিধা এবং কারিগরি বিষয়গুলো বিবেচনায় নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, অতীতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে সমন্বয়হীনতার কারণে অনেক স্থানে রেললাইন নির্মাণ শেষ হলেও ইঞ্জিন ও বগির অভাবে ট্রেন চালু করা সম্ভব হয়নি। এসব সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। রেলমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের ভেতরেই ইঞ্জিন ও বগি তৈরির সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে টেন্ডার প্রক্রিয়া সহজ ও সমন্বিত করে প্রকল্প বাস্তবায়নের গতি বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে। তিনি বলেন, ঢাকা-চট্টগ্রামসহ

বাংলাদেশ-ভারত রেল চালু নিয়ে ১৫ দিনের মধ্যে সিদ্ধান্ত : রেলমন্ত্রী

বাংলাদেশ ও ভারতের মধ্যে রেলযোগাযোগ পুনরায় চালুর বিষয়ে আগামী ১৫ দিনের মধ্যে সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, বিষয়টি নিয়ে বর্তমানে পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় মূল্যায়ন চলছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, রেল খাতের উন্নয়ন ও আন্তর্জাতিক যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে সরকার গুরুত্বসহকারে কাজ করছে। বাংলাদেশ-ভারত রেলযোগাযোগ পুনরায় চালুর ক্ষেত্রে দেশের স্বার্থ, যাত্রী-সুবিধা এবং কারিগরি বিষয়গুলো বিবেচনায় নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, অতীতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে সমন্বয়হীনতার কারণে অনেক স্থানে রেললাইন নির্মাণ শেষ হলেও ইঞ্জিন ও বগির অভাবে ট্রেন চালু করা সম্ভব হয়নি। এসব সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।

রেলমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের ভেতরেই ইঞ্জিন ও বগি তৈরির সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে টেন্ডার প্রক্রিয়া সহজ ও সমন্বিত করে প্রকল্প বাস্তবায়নের গতি বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে।

তিনি বলেন, ঢাকা-চট্টগ্রামসহ গুরুত্বপূর্ণ রুটে যাত্রার সময় কমানো, যাত্রীসেবার মান উন্নয়ন এবং ঈদকেন্দ্রিক টিকিট ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow