‘বাংলাদেশ সম্পর্কে কিছু জানতাম, পদ খালি হওয়ায় আবেদন করি’

সকালে ঢাকায় এসেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ যুক্তরাষ্ট্রের থমাস ডুলি। বিকেলে নতুন কোচকে নিয়ে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল হাজির হয়েছিলেন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে। সেখানেই তিনি কিছু কথা বলেছেন নতুন দায়িত্ব ও লক্ষ্য নিয়ে। ডুলি বলেছেন, ‘এশিয়ায় বহু বছর কাজ করেছি। আমার মনে আছে, যুক্তরাষ্ট্রের একজন খেলোয়াড় হিসেবে আমরা চীন এবং কোরিয়া বা জাপানে গিয়েছিলাম। তখন আমি এশিয়া সম্পর্কে খুব একটা পরিচিত ছিলাম না। ভাবছিলাম—আমি জানি না এখানে কাজ করতে পারব কি না। এরপর আমি ফিলিপাইন সম্পর্কে জানতে পারি এবং দেশটির জাতীয় দলের হয়ে কাজ করার সুবাদে এশিয়ার সব জায়গায় ভ্রমণ করি এবং জায়গাটি আমার দারুণ লেগে যায়। আমি সত্যিই এ অঞ্চলে আবারও কাজ করতে চেয়েছিলাম। এরপর আমি দক্ষিণ আমেরিকায় আরেকটি দায়িত্ব পাই; সেখানকার সংস্কৃতি এবং পৃথিবীর বিভিন্ন দেশের ভিন্ন ভিন্ন সংস্কৃতি আমার খুব ভালো লাগে। আমি অনেক দেশ দেখেছি, তবে মনে মনে সবসময় এশিয়ায় ফিরে আসার স্বপ্ন দেখতাম।’ বাংলাদেশের দায়িত্ব নেওয়া প্রসঙ্গে যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলের

‘বাংলাদেশ সম্পর্কে কিছু জানতাম, পদ খালি হওয়ায় আবেদন করি’

সকালে ঢাকায় এসেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ যুক্তরাষ্ট্রের থমাস ডুলি। বিকেলে নতুন কোচকে নিয়ে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল হাজির হয়েছিলেন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে। সেখানেই তিনি কিছু কথা বলেছেন নতুন দায়িত্ব ও লক্ষ্য নিয়ে।

ডুলি বলেছেন, ‘এশিয়ায় বহু বছর কাজ করেছি। আমার মনে আছে, যুক্তরাষ্ট্রের একজন খেলোয়াড় হিসেবে আমরা চীন এবং কোরিয়া বা জাপানে গিয়েছিলাম। তখন আমি এশিয়া সম্পর্কে খুব একটা পরিচিত ছিলাম না। ভাবছিলাম—আমি জানি না এখানে কাজ করতে পারব কি না। এরপর আমি ফিলিপাইন সম্পর্কে জানতে পারি এবং দেশটির জাতীয় দলের হয়ে কাজ করার সুবাদে এশিয়ার সব জায়গায় ভ্রমণ করি এবং জায়গাটি আমার দারুণ লেগে যায়। আমি সত্যিই এ অঞ্চলে আবারও কাজ করতে চেয়েছিলাম। এরপর আমি দক্ষিণ আমেরিকায় আরেকটি দায়িত্ব পাই; সেখানকার সংস্কৃতি এবং পৃথিবীর বিভিন্ন দেশের ভিন্ন ভিন্ন সংস্কৃতি আমার খুব ভালো লাগে। আমি অনেক দেশ দেখেছি, তবে মনে মনে সবসময় এশিয়ায় ফিরে আসার স্বপ্ন দেখতাম।’

বাংলাদেশের দায়িত্ব নেওয়া প্রসঙ্গে যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক বলেন, ‘অনেককে বলে রেখেছিলাম যে, এশিয়ায় যদি কোনো সুযোগ আসে, তবে আমি যেতে চাই। এরপর বাংলাদেশের কথা যদি বলি—অবশ্যই আমি জানি, মালয়েশিয়ায় কাজ করার সময় কিংবা ফিলিপাইনে থাকার সময় আমার অনেক মানুষের সাথে দেখা হয়েছে যারা ফুটবলে বুঁদ হয়ে থাকে এবং ফুটবলকে ভীষণ ভালোবাসে। আমি বাংলাদেশ সম্পর্কে কিছুটা জানতামও। তাই যখন প্রধান কোচের এই পদটি খালি হলো, আমি আবেদন করলাম। আমি ভাবলাম এখানে কাজ করতে পারলে দারুণ হবে, কারণ এটি ফিলিপাইনেরও কাছাকাছি., যেখানে আমি খেলেছি।’

বাংলাদেশের কোচ হিসেবে নিজের লক্ষ্যের কথাও বলেছেন ডুলি, ‘আমার লক্ষ্য হলো র‍্যাঙ্কিংয়ে ১৬০ বা ১৫০-এর মধ্যে চলে আসা। এটা রাতারাতি হবে না। এটি একটি দীর্ঘ প্রক্রিয়া।’

আরআই/এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow