বাংলাদেশকে প্রশংসায় ভাসিয়ে যা লিখলো চেন্নাই সুপার কিংস
চেন্নাই সুপার কিংস, ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের অন্যতম সেরা দল। যে দলের নাম আসলেই সবার চোখে ভেসে উঠে কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনির নাম। ধোনির ব্র্যান্ড হয়ে যাওয়া এই দলে খেলেছেন বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান। যদিও মোস্তাফিজই একমাত্র, বাংলাদেশের আর কোনো ক্রিকেটার এই দলে সুযোগ পাননি। তবে বাংলাদেশের ক্রিকেটারদের দিকে যে নজর আছে চেন্নাই সুপার কিংসের, সেটা বোঝা গেলো অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের পর। বাংলাদেশের টেস্ট জয়ের অন্যতম রূপকার হাসান মাহমুদ, তানজিদ তামিম এবং মেহেদী হাসান মিরাজের ছবি দিয়ে দলকে প্রশংসায় ভাসিয়েছে চেন্নাই সুপার কিংস। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তারা লিখেছে, ‘অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম জয়, আর কী দুর্দান্তভাবেই না জয়টা এলো! কী দারুণ এক স্মরণীয় টেস্ট খেলল বাংলাদেশ!’ এমএমআর
চেন্নাই সুপার কিংস, ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের অন্যতম সেরা দল। যে দলের নাম আসলেই সবার চোখে ভেসে উঠে কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনির নাম।
ধোনির ব্র্যান্ড হয়ে যাওয়া এই দলে খেলেছেন বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান। যদিও মোস্তাফিজই একমাত্র, বাংলাদেশের আর কোনো ক্রিকেটার এই দলে সুযোগ পাননি।
তবে বাংলাদেশের ক্রিকেটারদের দিকে যে নজর আছে চেন্নাই সুপার কিংসের, সেটা বোঝা গেলো অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের পর।
বাংলাদেশের টেস্ট জয়ের অন্যতম রূপকার হাসান মাহমুদ, তানজিদ তামিম এবং মেহেদী হাসান মিরাজের ছবি দিয়ে দলকে প্রশংসায় ভাসিয়েছে চেন্নাই সুপার কিংস।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তারা লিখেছে, ‘অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম জয়, আর কী দুর্দান্তভাবেই না জয়টা এলো! কী দারুণ এক স্মরণীয় টেস্ট খেলল বাংলাদেশ!’
এমএমআর
What's Your Reaction?