বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য মার্কিন ভিসায় নতুন শর্ত

বাংলাদেশসহ বিশ্বের ৫০টি দেশের নাগরিকদের জন্য মার্কিন ভিসা পাওয়ার ক্ষেত্রে নতুন একটি শর্ত কার্যকর করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন নীতিমালার আওতায় নির্দিষ্ট আবেদনকারীদের ভিসা ইস্যুর আগে সর্বোচ্চ ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে, যুক্তরাষ্ট্রের প্রকাশিত সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কনস্যুলার কর্মকর্তারা প্রয়োজন মনে করলে ভিসা প্রদানের শর্ত হিসেবে আবেদনকারীকে সর্বোচ্চ ২০ হাজার ডলার পর্যন্ত বন্ড জমা দেওয়ার নির্দেশ দিতে পারবেন। তবে কার ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য হবে, সেই সিদ্ধান্ত সংশ্লিষ্ট কনস্যুলার কর্মকর্তার বিবেচনার ওপর নির্ভর করবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২৫ সালে পরীক্ষামূলকভাবে চালু হওয়া ভিসা বন্ড কর্মসূচির কার্যকারিতা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এবং অর্থ বিভাগ যৌথভাবে মূল্যায়ন করেছে। সেই মূল্যায়নে দেখা গেছে, বন্ড ব্যবস্থার আওতায় থাকা ভিসাধারীরা ভিসার শর্ত মেনে চলার ক্ষেত্রে তুলনামূলকভাবে বেশি দায়িত্বশীল ছিলেন। এ কারণে কর্মসূচিটিকে স্থায়ী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে পাইলট প্রকল্পের আ

বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য মার্কিন ভিসায় নতুন শর্ত

বাংলাদেশসহ বিশ্বের ৫০টি দেশের নাগরিকদের জন্য মার্কিন ভিসা পাওয়ার ক্ষেত্রে নতুন একটি শর্ত কার্যকর করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন নীতিমালার আওতায় নির্দিষ্ট আবেদনকারীদের ভিসা ইস্যুর আগে সর্বোচ্চ ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে, যুক্তরাষ্ট্রের প্রকাশিত সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কনস্যুলার কর্মকর্তারা প্রয়োজন মনে করলে ভিসা প্রদানের শর্ত হিসেবে আবেদনকারীকে সর্বোচ্চ ২০ হাজার ডলার পর্যন্ত বন্ড জমা দেওয়ার নির্দেশ দিতে পারবেন। তবে কার ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য হবে, সেই সিদ্ধান্ত সংশ্লিষ্ট কনস্যুলার কর্মকর্তার বিবেচনার ওপর নির্ভর করবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২৫ সালে পরীক্ষামূলকভাবে চালু হওয়া ভিসা বন্ড কর্মসূচির কার্যকারিতা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এবং অর্থ বিভাগ যৌথভাবে মূল্যায়ন করেছে। সেই মূল্যায়নে দেখা গেছে, বন্ড ব্যবস্থার আওতায় থাকা ভিসাধারীরা ভিসার শর্ত মেনে চলার ক্ষেত্রে তুলনামূলকভাবে বেশি দায়িত্বশীল ছিলেন। এ কারণে কর্মসূচিটিকে স্থায়ী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে পাইলট প্রকল্পের আওতায় ৫ হাজার, ১০ হাজার এবং সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত বন্ডের বিধান ছিল। তবে নতুন নীতিতে ৫ হাজার ডলারের বিকল্পটি বাদ দেওয়া হয়েছে এবং সর্বোচ্চ বন্ডের পরিমাণ বাড়িয়ে ২০ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে।

ফেডারেল রেজিস্টারে আনুষ্ঠানিকভাবে প্রকাশের পর আগামী ৩ আগস্ট থেকে নতুন এই বিধান কার্যকর হবে। তালিকাভুক্ত ৫০টি দেশের মধ্যে ৩০টিই আফ্রিকার দেশ।

মার্কিন প্রশাসনের দাবি, নির্ধারিত সময়ের পরও যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান করার প্রবণতা কমানোই এই নীতির মূল উদ্দেশ্য। তবে অভিবাসন অধিকারকর্মীদের মতে, এমন সিদ্ধান্ত বৈধ ভ্রমণকারীদের জন্য অতিরিক্ত আর্থিক চাপ তৈরি করবে এবং যুক্তরাষ্ট্র ভ্রমণে আগ্রহ কমিয়ে দিতে পারে।

যেসব দেশের নাগরিকদের জন্য এই নীতি প্রযোজ্য

নতুন নিয়মের আওতায় থাকা দেশগুলো হলো— আলজেরিয়া, অ্যাঙ্গোলা, অ্যান্টিগা ও বারবুডা, বাংলাদেশ, বেনিন, ভুটান, বোটসওয়ানা, বুরুন্ডি, কেপ ভার্দে, কম্বোডিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, আইভরি কোস্ট, কিউবা, জিবুতি, ডমিনিকা, ইথিওপিয়া, ফিজি, গ্যাবন, গাম্বিয়া, জর্জিয়া, গ্রেনাডা, গিনি, গিনি-বিসাউ, কিরগিজস্তান, লেসোথো, মালাউয়ি, মৌরিতানিয়া, মৌরিশাস, মঙ্গোলিয়া, মোজাম্বিক, নামিবিয়া, নেপাল, নিকারাগুয়া, নাইজেরিয়া, পাপুয়া নিউ গিনি, সাও তোমে ও প্রিন্সিপে, সেনেগাল, সেইশেলস, তাজিকিস্তান, তানজানিয়া, টোগো, টোঙ্গা, তিউনিশিয়া, তুর্কমেনিস্তান, টুভালু, উগান্ডা, ভানুয়াতু, ভেনেজুয়েলা, জাম্বিয়া এবং জিম্বাবুয়ে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow