বাংলাদেশে প্রথমবার ‘মাইগ্রেশন ফিল্ম ফেস্ট’

দেশে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ‘মাইগ্রেশন ফিল্ম ফেস্ট’। অভিবাসন, মানব পাচার এবং অভিবাসীদের বাস্তব জীবনের গল্প তুলে ধরতে এ উদ্যোগ। এ উৎসবের জন্য তরুণ নির্মাতা ও শিক্ষার্থীদের কাছ থেকে অভিবাসনবিষয়ক বাস্তব গল্প তুলে ধরে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের আহ্বান করেছে আয়োজক প্রতিষ্ঠান। এপ্রিল মাসের ১ তারিখ থেকে চলচ্চিত্র জমা নেওয়া শুরু হয়েছে, যা চলবে ২৫ মে পর্যন্ত। আয়োজকরা জানিয়েছে, মোবাইল ফোনসহ যে কোনো ডিভাইস ব্যবহার করে নির্মিত ফিকশন, অ্যানিমেশন বা ডকুমেন্টারি সব ধরনের চলচ্চিত্র জমা দেওয়া যাবে। তবে চলচ্চিত্রের মূল বিষয় হতে হবে অভিবাসন। চলচ্চিত্রের সর্বোচ্চ দৈর্ঘ্য নির্ধারণ করা হয়েছে ১৫ মিনিট। বাংলাদেশে বিপুলসংখ্যক প্রবাসীর সাফল্যের গল্পের পাশাপাশি মানব পাচার, দালালের প্রতারণা, সমুদ্রপথে ঝুঁকিপূর্ণ যাত্রা, বিদেশে মৃত্যু, মানসিক ট্রমা ও পরিবারের দুর্ভোগের মতো নানা অন্ধকার দিকও উঠে আসতে পারে এসব চলচ্চিত্রে। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে প্রথম পুরস্কার হিসেবে থাকবে সনি ডিএসএলআর ক্যামেরা ও লেন্স, দ্বিতীয় পুরস্কার গো-প্রো ক্রিয়েটিভ কিট এবং তৃতীয় পুরস্কার হিসেবে দেওয়া হবে একটি গো-প্রো ক্যা

বাংলাদেশে প্রথমবার ‘মাইগ্রেশন ফিল্ম ফেস্ট’

দেশে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ‘মাইগ্রেশন ফিল্ম ফেস্ট’। অভিবাসন, মানব পাচার এবং অভিবাসীদের বাস্তব জীবনের গল্প তুলে ধরতে এ উদ্যোগ। এ উৎসবের জন্য তরুণ নির্মাতা ও শিক্ষার্থীদের কাছ থেকে অভিবাসনবিষয়ক বাস্তব গল্প তুলে ধরে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের আহ্বান করেছে আয়োজক প্রতিষ্ঠান। এপ্রিল মাসের ১ তারিখ থেকে চলচ্চিত্র জমা নেওয়া শুরু হয়েছে, যা চলবে ২৫ মে পর্যন্ত।

আয়োজকরা জানিয়েছে, মোবাইল ফোনসহ যে কোনো ডিভাইস ব্যবহার করে নির্মিত ফিকশন, অ্যানিমেশন বা ডকুমেন্টারি সব ধরনের চলচ্চিত্র জমা দেওয়া যাবে। তবে চলচ্চিত্রের মূল বিষয় হতে হবে অভিবাসন। চলচ্চিত্রের সর্বোচ্চ দৈর্ঘ্য নির্ধারণ করা হয়েছে ১৫ মিনিট।

বাংলাদেশে বিপুলসংখ্যক প্রবাসীর সাফল্যের গল্পের পাশাপাশি মানব পাচার, দালালের প্রতারণা, সমুদ্রপথে ঝুঁকিপূর্ণ যাত্রা, বিদেশে মৃত্যু, মানসিক ট্রমা ও পরিবারের দুর্ভোগের মতো নানা অন্ধকার দিকও উঠে আসতে পারে এসব চলচ্চিত্রে।

প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে প্রথম পুরস্কার হিসেবে থাকবে সনি ডিএসএলআর ক্যামেরা ও লেন্স, দ্বিতীয় পুরস্কার গো-প্রো ক্রিয়েটিভ কিট এবং তৃতীয় পুরস্কার হিসেবে দেওয়া হবে একটি গো-প্রো ক্যামেরা। এ ছাড়া নির্বাচিত সব নির্মাতাকে ক্রেস্ট ও সনদ দেওয়া হবে।

আয়োজকরা আরও জানিয়েছে, উৎসবে নির্বাচিত চলচ্চিত্রগুলো প্রদর্শনের পাশাপাশি টেলিভিশন ও অন্যান্য মাধ্যমে প্রচারের উদ্যোগ নেওয়া হবে। চলচ্চিত্র বাছাই ও মূল্যায়ন প্রক্রিয়া চলবে ২৬ মে থেকে ৪ জুন পর্যন্ত। পরিকল্পনা অনুযায়ী, জুনের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে এ উৎসব। এতে থাকবে প্যানেল আলোচনা, নির্মাতাদের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow