বাংলাদেশে ১৫ বছর পর ওয়ানডে খেলতে এলো অস্ট্রেলিয়া
সাদা বলে দুই ফরম্যাটের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসে পৌঁছেছে অস্ট্রেলিয়া দল। আজ (শুক্রবার) বিকেলে হযরত শাহাজালাল বিমানবন্দরে তারা অবতরণ করে। প্রায় ১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় পা রাখলো অস্ট্রেলিয়া। এর আগে সর্বশেষ ২০১১ সালে বাংলাদেশে এসে ওয়ানডে সিরিজ খেলেছিল অজিরা। যেখানে মাইকেল ক্লার্কের নেতৃত্বের দলটি সাকিব আল হাসানের দলকে ৩-০ ব্যবধানে হারায়। এরও আগে ২০০৬ সালে রিকি পন্টিংয়ের অধীনে অস্ট্রেলিয়া দল বাংলাদেশের মাটিতে হাবিবুল বাশারের দলকে একই ব্যবধানে হারিয়েছিল। এবারের সফরে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। কয়েকজন সিনিয়র তারকা না থাকলেও এই সিরিজে অস্ট্রেলিয়ান স্কোয়াডের মোকাবিলা সহজ হবে না। মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউড নেই অজিদের স্কোয়াডে। বাংলাদেশ দলও প্রথম দুই ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে। যেখানে বড় চমক মোসাদ্দেক হোসেন সৈকতের নাম। সাড়ে তিন বছর পর জাতীয় দলে ফিরলেন এই ব্যাটিং অলরাউন্ডার। নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ সিরিজে থাকা আফিফ হোসেন এবং মাহিদুল ইসলাম অঙ্কন বাদ পড়েছেন। আাগামীকাল (শনিবার) থেকে মিরপুর শের-ই বাংলার মাঠে হবে অনুশীলন ক্
সাদা বলে দুই ফরম্যাটের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসে পৌঁছেছে অস্ট্রেলিয়া দল। আজ (শুক্রবার) বিকেলে হযরত শাহাজালাল বিমানবন্দরে তারা অবতরণ করে।
প্রায় ১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় পা রাখলো অস্ট্রেলিয়া। এর আগে সর্বশেষ ২০১১ সালে বাংলাদেশে এসে ওয়ানডে সিরিজ খেলেছিল অজিরা। যেখানে মাইকেল ক্লার্কের নেতৃত্বের দলটি সাকিব আল হাসানের দলকে ৩-০ ব্যবধানে হারায়। এরও আগে ২০০৬ সালে রিকি পন্টিংয়ের অধীনে অস্ট্রেলিয়া দল বাংলাদেশের মাটিতে হাবিবুল বাশারের দলকে একই ব্যবধানে হারিয়েছিল।
এবারের সফরে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। কয়েকজন সিনিয়র তারকা না থাকলেও এই সিরিজে অস্ট্রেলিয়ান স্কোয়াডের মোকাবিলা সহজ হবে না।
মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউড নেই অজিদের স্কোয়াডে। বাংলাদেশ দলও প্রথম দুই ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে। যেখানে বড় চমক মোসাদ্দেক হোসেন সৈকতের নাম। সাড়ে তিন বছর পর জাতীয় দলে ফিরলেন এই ব্যাটিং অলরাউন্ডার। নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ সিরিজে থাকা আফিফ হোসেন এবং মাহিদুল ইসলাম অঙ্কন বাদ পড়েছেন।
আাগামীকাল (শনিবার) থেকে মিরপুর শের-ই বাংলার মাঠে হবে অনুশীলন ক্যাম্প। বাংলাদেশ ও অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ওয়ানডে খেলবে ৯ জুন। পরের দুটি ম্যাচ ১১ ও ১৪ জুন। মিরপুর শের-ই বাংলায় ওয়ানডে সিরিজ শেষে চট্টগ্রামে তিনটি টি-টোয়েন্টি হবে ১৭, ১৯ ও ২১ জুন।
উল্লেখ্য, অস্ট্রেলিয়া দল সর্বশেষ ২০২১ সালে বাংলাদেশ সফরে এসে টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল। যেখানে স্বাগতিকরা ৪-১ ব্যবধানে সিরিজ জিতেছিল।
What's Your Reaction?