বাংলাদেশের বিপক্ষে বাবরকে না রাখায় ক্ষুব্ধ পাকিস্তানের সাবেক ব্যাটার
টি-টোয়েন্টি বিশ্বকাপ এখনো শেষ হয়নি। তবে বিদায় ঘণ্টা আগেই বেজেছে পাকিস্তানের। তাই বলে বিশ্রাম নেওয়ার সুযোগ নেই আফ্রিদিদের। কেননা, শিগগিরই যে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ৮ মার্চ বাংলাদেশ সফর করবে পাকিস্তান। সিরিজটি সামনে রেখে বুধবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বেশ কজন অভিজ্ঞ ক্রিকেটারের সঙ্গে সফর থেকে বাদ পড়েছেন বাবর আজম। ৩১ বছর বয়সী ব্যাটারের বাদ পড়া নিয়েই প্রশ্ন তুলেছেন সাবেক ব্যাটার মোহাম্মদ ইউসুফ। ইউসুফের মতে, এমন অর্থহীন সিদ্ধান্তগুলো নিচ্ছে কারা। বাদ পড়ায় বাবরের পাশে দাঁড়ালেও সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপে তার সুযোগ পাওয়াটা অবশ্য অবাক করেছে সাবেক পাকিস্তানি ব্যাটারকে। বাবরকে নিয়ে সামাজিক মাধ্যম এক্সে ৫১ বছর বয়সী সাবেক ব্যাটার লিখেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে বাবর আজমের সুযোগ পাওয়া ছিল চমক জাগানিয়া। তবে এখন তার বাদ দেওয়াটাও কম বিস্ময়কর নয়। এমন অর্থহীন সিদ্ধান্তগুলো কারা নিচ্ছে।’ টি-টোয়েন্টি সংস্করণে স্ট্রাইকরেটের কারণে অনেকদিন ধরেই সমালোচনার মুখে ছিলেন বাবর। তারপরেও হঠাৎই বিশ্বকাপে সুযোগ পান। তবে নির্বাচ
টি-টোয়েন্টি বিশ্বকাপ এখনো শেষ হয়নি। তবে বিদায় ঘণ্টা আগেই বেজেছে পাকিস্তানের। তাই বলে বিশ্রাম নেওয়ার সুযোগ নেই আফ্রিদিদের। কেননা, শিগগিরই যে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ৮ মার্চ বাংলাদেশ সফর করবে পাকিস্তান। সিরিজটি সামনে রেখে বুধবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বেশ কজন অভিজ্ঞ ক্রিকেটারের সঙ্গে সফর থেকে বাদ পড়েছেন বাবর আজম। ৩১ বছর বয়সী ব্যাটারের বাদ পড়া নিয়েই প্রশ্ন তুলেছেন সাবেক ব্যাটার মোহাম্মদ ইউসুফ।
ইউসুফের মতে, এমন অর্থহীন সিদ্ধান্তগুলো নিচ্ছে কারা। বাদ পড়ায় বাবরের পাশে দাঁড়ালেও সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপে তার সুযোগ পাওয়াটা অবশ্য অবাক করেছে সাবেক পাকিস্তানি ব্যাটারকে। বাবরকে নিয়ে সামাজিক মাধ্যম এক্সে ৫১ বছর বয়সী সাবেক ব্যাটার লিখেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে বাবর আজমের সুযোগ পাওয়া ছিল চমক জাগানিয়া। তবে এখন তার বাদ দেওয়াটাও কম বিস্ময়কর নয়। এমন অর্থহীন সিদ্ধান্তগুলো কারা নিচ্ছে।’
টি-টোয়েন্টি সংস্করণে স্ট্রাইকরেটের কারণে অনেকদিন ধরেই সমালোচনার মুখে ছিলেন বাবর। তারপরেও হঠাৎই বিশ্বকাপে সুযোগ পান। তবে নির্বাচকদের আস্থার প্রতিদান দিতে পারেননি তিনি। উল্টো টুর্নামেন্টে ৬ ম্যাচে ৯১ রান করে নিজের সমালোচনা করার জায়গা আরও দিয়েছেন বাবর।
তবে সংক্ষিপ্ত সংস্করণের বাজে ফর্মের কারণে ওয়ানডে থেকে বাদ পড়াটা বাবরের ওপর যেন বেশিই জুলুম হয়েছে। কেননা ওয়ানডেতে ছন্দেই আছেন তিনি। সর্বশেষ তিন ওয়ানডের একটিতে ১০২ রানে অপরাজিত ইনিংস খেলেছেন সাবেক এই অধিনায়ক। এর বাইরে শ্রীলঙ্কার বিপক্ষে ১ম ও শেষ ওয়ানডেতে করেছেন যথাক্রমে ২৯ ও ৩৪ রান। এ জন্যই হয়তো নির্বাচকের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন ইউসুফ।
What's Your Reaction?