বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানালেন ব্রিটেনের রাজা চার্লস

বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও জনগণের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক বার্তায় রাজা চার্লস আন্তরিক অভিনন্দন জানিয়ে বাংলাদেশের নেতৃত্ব ও জনগণের প্রতি শুভ কামনা জানান। বার্তায় তিনি বলেন, আমাদের কমনওয়েলথের অভিন্ন মূল্যবোধ ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে গড়ে ওঠা দুই দেশের দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের কথা আমি গভীরভাবে স্মরণ করছি।   রাজা চার্লস যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ অবদানের কথাও উল্লেখ করেন, যা ব্রিটিশ সমাজকে সমৃদ্ধ করছে এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে জোরদার করছে।   বিশ্বব্যাপী অনিশ্চয়তার এ সময়ে, ঐক্যের গুরুত্ব তুলে ধরে কমনওয়েলথ কাঠামোর মধ্যে দুই দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।   জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও টেকসই উন্নয়নে যৌথ প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরে এ ক্ষেত্রে বাংলাদেশের নেতৃত্বের প্রশংসা করেন রাজা তৃতীয় চার্লস।   তিনি আরও বলেন, জলবায়ু কার্যক্রমে সহযোগিতা আমাদের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং পরিবেশ সুরক্ষা ও টেকসই, সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত

বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানালেন ব্রিটেনের রাজা চার্লস
বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও জনগণের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক বার্তায় রাজা চার্লস আন্তরিক অভিনন্দন জানিয়ে বাংলাদেশের নেতৃত্ব ও জনগণের প্রতি শুভ কামনা জানান। বার্তায় তিনি বলেন, আমাদের কমনওয়েলথের অভিন্ন মূল্যবোধ ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে গড়ে ওঠা দুই দেশের দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের কথা আমি গভীরভাবে স্মরণ করছি।   রাজা চার্লস যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ অবদানের কথাও উল্লেখ করেন, যা ব্রিটিশ সমাজকে সমৃদ্ধ করছে এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে জোরদার করছে।   বিশ্বব্যাপী অনিশ্চয়তার এ সময়ে, ঐক্যের গুরুত্ব তুলে ধরে কমনওয়েলথ কাঠামোর মধ্যে দুই দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।   জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও টেকসই উন্নয়নে যৌথ প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরে এ ক্ষেত্রে বাংলাদেশের নেতৃত্বের প্রশংসা করেন রাজা তৃতীয় চার্লস।   তিনি আরও বলেন, জলবায়ু কার্যক্রমে সহযোগিতা আমাদের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং পরিবেশ সুরক্ষা ও টেকসই, সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করতে বাংলাদেশের দৃঢ় নেতৃত্বকে আমি অত্যন্ত মূল্যায়ন করি।   সেই সঙ্গে বাংলাদেশের জনগণের শান্তি, সমৃদ্ধি ও অব্যাহত অগ্রগতি কামনা করেন তিনি। উল্লেখ্য, ৫৫ বছর আগে ১৯৭১ সালের এই দিনে দেশকে পাকিস্তানি হানাদারের কবল থেকে মুক্ত করার ডাক এসেছিল। এদিন আনুষ্ঠানিক সূচনা ঘটেছিল বাঙালির সশস্ত্র মুক্তিযুদ্ধের। ২৬শে মার্চ বাঙালি জাতির ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অর্জন মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস রচনার সূচনার দিন। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে জাতীয় পর্যায়ে নেয়া হয়েছে নানা কর্মসূচি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow