বাংলাবান্ধা স্থলবন্দরে ১ দিন আমদানি-রপ্তানি বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেশের একমাত্র চতুর্দেশীয় বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে একদিনের জন্য বন্ধ রাখা হয়েছে। বুধবার (০৫ আগস্ট) বাংলাদেশ, নেপাল, ভুটান ও ভারতের মধ্যে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ ভিসাধারী পাসপোর্টযাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে। বাংলাবান্ধা স্থলবন্দরের ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সরকার সাধারণ ছুটি ঘোষণা করায় চারটি দেশের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে একদিনের জন্য বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্দরের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে আগামীকাল (৬ আগস্ট) থেকে যথারীতি পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হবে। বাংলাবান্ধা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ওসি মো. কেফায়েতুল ওয়ারেস জানান, বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ ভিসাধারী পাসপোর্টযাত্র

বাংলাবান্ধা স্থলবন্দরে ১ দিন আমদানি-রপ্তানি বন্ধ
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেশের একমাত্র চতুর্দেশীয় বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে একদিনের জন্য বন্ধ রাখা হয়েছে। বুধবার (০৫ আগস্ট) বাংলাদেশ, নেপাল, ভুটান ও ভারতের মধ্যে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ ভিসাধারী পাসপোর্টযাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে। বাংলাবান্ধা স্থলবন্দরের ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সরকার সাধারণ ছুটি ঘোষণা করায় চারটি দেশের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে একদিনের জন্য বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্দরের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে আগামীকাল (৬ আগস্ট) থেকে যথারীতি পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হবে। বাংলাবান্ধা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ওসি মো. কেফায়েতুল ওয়ারেস জানান, বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ ভিসাধারী পাসপোর্টযাত্রীদের বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়াত স্বাভাবিক রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow