বাংলায় আসছে ‘সুলতান সালাহউদ্দিন আইয়ুবি’

বাংলাদেশের দর্শকদের জন্য সুখবর। তুরস্কের জনপ্রিয় ঐতিহাসিক মেগাসিরিজ ‘কুদুস ফাতিহি সেলাহাদিন আইয়ুবি’ এবার বাংলায় দেখা যাবে। বেসরকারি টেলিভিশন নাগরিক টিভি ও দেশের ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-এর যৌথ উদ্যোগে আগামী ২ আগস্ট থেকে সিরিজটির বাংলা সংস্করণ সম্প্রচার শুরু হবে। আরও পড়ুন স্ত্রীর মৃত্যুর মামলায় রিমান্ড শেষে কারাগারে অভিনেতা জাহের আলভী   মঙ্গলবার (৩০ জুন) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। আয়োজকরা জানান, প্রতি রোববার থেকে বৃহস্পতিবার রাত ৮টায় নাগরিক টিভিতে এবং রাত ৯টায় বঙ্গে সিরিজটি প্রচারিত হবে। দ্বাদশ শতাব্দীর ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত এই সিরিজে তুলে ধরা হয়েছে মুসলিম বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বীর ও জেরুজালেম বিজয়ী সুলতান সালাহউদ্দিন আইয়ুবির জীবন, সংগ্রাম ও নেতৃত্বের গল্প। ক্রুসেডারদের দখল থেকে জেরুজালেম পুনরুদ্ধারের অভিযান, মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টা, রাজনৈতিক কৌশল, সামরিক বীরত্ব এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার নানা অধ্যায় এতে ফুটে উঠেছে। তুরস্কে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া এই মেগাসিরিজটি বিশাল সেট, দৃষ্টিনন্দন সিনেমাটোগ্রাফি এবং দুর্দান্ত অ্যাকশন দ

বাংলায় আসছে ‘সুলতান সালাহউদ্দিন আইয়ুবি’

বাংলাদেশের দর্শকদের জন্য সুখবর। তুরস্কের জনপ্রিয় ঐতিহাসিক মেগাসিরিজ ‘কুদুস ফাতিহি সেলাহাদিন আইয়ুবি’ এবার বাংলায় দেখা যাবে। বেসরকারি টেলিভিশন নাগরিক টিভি ও দেশের ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-এর যৌথ উদ্যোগে আগামী ২ আগস্ট থেকে সিরিজটির বাংলা সংস্করণ সম্প্রচার শুরু হবে।

 

মঙ্গলবার (৩০ জুন) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। আয়োজকরা জানান, প্রতি রোববার থেকে বৃহস্পতিবার রাত ৮টায় নাগরিক টিভিতে এবং রাত ৯টায় বঙ্গে সিরিজটি প্রচারিত হবে।

দ্বাদশ শতাব্দীর ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত এই সিরিজে তুলে ধরা হয়েছে মুসলিম বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বীর ও জেরুজালেম বিজয়ী সুলতান সালাহউদ্দিন আইয়ুবির জীবন, সংগ্রাম ও নেতৃত্বের গল্প। ক্রুসেডারদের দখল থেকে জেরুজালেম পুনরুদ্ধারের অভিযান, মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টা, রাজনৈতিক কৌশল, সামরিক বীরত্ব এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার নানা অধ্যায় এতে ফুটে উঠেছে।

তুরস্কে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া এই মেগাসিরিজটি বিশাল সেট, দৃষ্টিনন্দন সিনেমাটোগ্রাফি এবং দুর্দান্ত অ্যাকশন দৃশ্যের জন্য দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।

 

সংবাদ সম্মেলনের শেষ পর্বে সিরিজটির বাংলা সংস্করণের অফিশিয়াল ট্রেলার ও পোস্টার উন্মোচন করা হয়। পাশাপাশি সাংবাদিকদের জন্য র‍্যাফেল ড্রের আয়োজন করা হয়, যেখানে বিজয়ীরা এসি, টেলিভিশন ও স্মার্টফোন উপহার পান।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow