বাইফা আজীবন সম্মাননা গ্রহণ করলেন সুচন্দা

আজীবন সম্মাননা পেলেন ঢালিউডের কিংবদন্তি অভিনয়শিল্পী কোহিনূর আক্তার সুচন্দা। আজ ঢাকার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ফিল্ম অ্যান্ড আর্টস (বাইফা) অ্যাওয়ার্ডের পঞ্চম আসরে তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। গুণী এ অভিনেত্রী নিজে উপস্থিত থেকে এ সম্মাননা গ্রহণ করেন। নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে সুচন্দা বলেন, ‘দীর্ঘ সময় ধরে নিষ্ঠার সঙ্গে অভিনয় করেছি। প্রযোজনা ও পরিচালনার সঙ্গেও যুক্ত ছিলাম। অনেকদিন অভিনয় থেকে দূরে থাকলেও নতুন প্রজন্ম আমাকে মনে রেখেছে, এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। বাইফার সঙ্গে তরুণদের স্বপ্ন জড়িয়ে আছে। তারা যখন আমাকে এ সম্মাননার কথা জানায়, খুব ভালো লেগেছে। তাই এর আগে অনেক পুরস্কার গ্রহণে অনীহা থাকলেও এ সম্মাননা আমি আনন্দের সঙ্গে গ্রহণ করেছি।’ এবারের বাইফা আওয়ার্ডে ২৯টি ক্যাটাগরিতে সরাসরি দর্শক ভোট ও বিজ্ঞ জুরিদের রায়ে গান, নাচ, ফ্যাশন, নাটক, ওটিটি ও চলচ্চিত্রের সেরা শিল্পীদের পুরস্কার প্রদান করা হয়। এ ছাড়া ছিল জনপ্রিয় তারকাদের মনোমুগ্ধকর নানা পরিবেশনা, ফ্যাশন শো, রেড কার্পেটসহ গ্ল্যামারাস নানা আয়োজন।  উল্লেখ্য, এখন পর্যন্ত এ আজীবন সম্মাননা পেয়েছেন রুন

বাইফা আজীবন সম্মাননা গ্রহণ করলেন সুচন্দা

আজীবন সম্মাননা পেলেন ঢালিউডের কিংবদন্তি অভিনয়শিল্পী কোহিনূর আক্তার সুচন্দা। আজ ঢাকার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ফিল্ম অ্যান্ড আর্টস (বাইফা) অ্যাওয়ার্ডের পঞ্চম আসরে তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। গুণী এ অভিনেত্রী নিজে উপস্থিত থেকে এ সম্মাননা গ্রহণ করেন।

নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে সুচন্দা বলেন, ‘দীর্ঘ সময় ধরে নিষ্ঠার সঙ্গে অভিনয় করেছি। প্রযোজনা ও পরিচালনার সঙ্গেও যুক্ত ছিলাম। অনেকদিন অভিনয় থেকে দূরে থাকলেও নতুন প্রজন্ম আমাকে মনে রেখেছে, এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। বাইফার সঙ্গে তরুণদের স্বপ্ন জড়িয়ে আছে। তারা যখন আমাকে এ সম্মাননার কথা জানায়, খুব ভালো লেগেছে। তাই এর আগে অনেক পুরস্কার গ্রহণে অনীহা থাকলেও এ সম্মাননা আমি আনন্দের সঙ্গে গ্রহণ করেছি।’

এবারের বাইফা আওয়ার্ডে ২৯টি ক্যাটাগরিতে সরাসরি দর্শক ভোট ও বিজ্ঞ জুরিদের রায়ে গান, নাচ, ফ্যাশন, নাটক, ওটিটি ও চলচ্চিত্রের সেরা শিল্পীদের পুরস্কার প্রদান করা হয়। এ ছাড়া ছিল জনপ্রিয় তারকাদের মনোমুগ্ধকর নানা পরিবেশনা, ফ্যাশন শো, রেড কার্পেটসহ গ্ল্যামারাস নানা আয়োজন। 

উল্লেখ্য, এখন পর্যন্ত এ আজীবন সম্মাননা পেয়েছেন রুনা লায়লা, শামীম আরা নীপা ও শিবলী মহম্মদ। এবার এ তালিকায় যুক্ত হলেন সুচন্দা। 
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow