বাকি ২ দাবিও মেনে নেওয়ার আশ্বাস সরকারের, আন্দোলন স্থগিতের আভাস

ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠকের পর ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতারা জানিয়েছেন, তাদের বাকি দাবিগুলোও নীতিগতভাবে মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে সরকার। শনিবার (২৫ জুলাই) বৈঠক শেষে সিজেপি নেতা সৌরভ দাস বলেন, নিট পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য সম্মানসূচক ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে সরকার। এ ছাড়া আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা সব এফআইআর প্রত্যাহারেও সম্মত হয়েছে সরকার। সিজেপির দাবি ছিল, শুধু দিল্লি নয়, বিজেপি-শাসিত ও বিজেপি-জোটভুক্ত সব রাজ্যে আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলাও প্রত্যাহার করতে হবে। সিজেপি নেতারা জানান, সরকার তিন থেকে চার দিনের মধ্যে দায়ের করা সব এফআইআরের কপি তাদের কাছে দেবে। পাশাপাশি আগামী মঙ্গলবারের মধ্যে একটি লিখিত নিশ্চয়তা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে, যেখানে মামলা প্রত্যাহার ও ভবিষ্যতে আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়ার বিষয়টি উল্লেখ থাকবে। দলটির দাবি, সরকারের লিখিত নিশ্চয়তা পাওয়ার পর পরবর্তী কর্মসূচি সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।  

বাকি ২ দাবিও মেনে নেওয়ার আশ্বাস সরকারের, আন্দোলন স্থগিতের আভাস

ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠকের পর ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতারা জানিয়েছেন, তাদের বাকি দাবিগুলোও নীতিগতভাবে মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে সরকার।

শনিবার (২৫ জুলাই) বৈঠক শেষে সিজেপি নেতা সৌরভ দাস বলেন, নিট পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য সম্মানসূচক ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে সরকার।

এ ছাড়া আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা সব এফআইআর প্রত্যাহারেও সম্মত হয়েছে সরকার। সিজেপির দাবি ছিল, শুধু দিল্লি নয়, বিজেপি-শাসিত ও বিজেপি-জোটভুক্ত সব রাজ্যে আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলাও প্রত্যাহার করতে হবে।

সিজেপি নেতারা জানান, সরকার তিন থেকে চার দিনের মধ্যে দায়ের করা সব এফআইআরের কপি তাদের কাছে দেবে। পাশাপাশি আগামী মঙ্গলবারের মধ্যে একটি লিখিত নিশ্চয়তা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে, যেখানে মামলা প্রত্যাহার ও ভবিষ্যতে আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়ার বিষয়টি উল্লেখ থাকবে।

দলটির দাবি, সরকারের লিখিত নিশ্চয়তা পাওয়ার পর পরবর্তী কর্মসূচি সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow