বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন

বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় ‘সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ’ স্লোগান সম্বলিত ব্যানার নিয়ে কোর্ট চত্বর এলাকায় বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।  এর আগে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে শান্তির প্রতীক কবুতর উড়িয়ে দিবসটির কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন অতিথিরা। এ সময় সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আশরাফুল ইসলাম, জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, বিভিন্ন আদালতের বিচারক, আইনজীবী সমিতির কর্মকর্তা ও আইনজীবীরা উপস্থিত ছিলেন। র‍্যালি শেষে কোর্ট চত্বর এলাকায় অতিথিরা স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন। পরে আদালত মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইডের চেয়ারম্যান মো. আশরাফুল ইসলাম। আলোচনা সভায় বক্তব্য দেন- জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহীনুর রহমান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রোজিনা আক্তার, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান, জেলা লিগ্যা

বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন
বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় ‘সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ’ স্লোগান সম্বলিত ব্যানার নিয়ে কোর্ট চত্বর এলাকায় বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।  এর আগে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে শান্তির প্রতীক কবুতর উড়িয়ে দিবসটির কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন অতিথিরা। এ সময় সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আশরাফুল ইসলাম, জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, বিভিন্ন আদালতের বিচারক, আইনজীবী সমিতির কর্মকর্তা ও আইনজীবীরা উপস্থিত ছিলেন। র‍্যালি শেষে কোর্ট চত্বর এলাকায় অতিথিরা স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন। পরে আদালত মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইডের চেয়ারম্যান মো. আশরাফুল ইসলাম। আলোচনা সভায় বক্তব্য দেন- জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহীনুর রহমান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রোজিনা আক্তার, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান, জেলা লিগ্যাল এইড কর্মকর্তা আছমা আরা বিথী, অতিরিক্ত পুলিশ সুপার শামীম হাসান, জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজার রহমান লাহু, সদস্য সচিব অ্যাডভোকেট শেখ মোশারফ হোসেন মন্টু এবং জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মাহাবুব মোর্শেদ লালন। আলোচনা শেষে শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী হিসেবে শেখ মনিরুজ্জামান ও আফরোজা বেগমকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow