বাচসাস-এর দপ্তর সম্পাদককে জয়ের হুমকি!
পেশাগত দায়িত্ব পালনকালে বিনোদন সাংবাদিকদের সাথে অপেশাদার আচরণ ও শারীরিকভাবে আঘাত করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরীর বিরুদ্ধে। এই ঘটনার প্রেক্ষিতে বাচসাস-এর সভাপতি কামরুল হাসান দর্পণ ও সাধারণ সম্পাদক রাহাত সাইফুল এক যৌথ বিবৃতিতে গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেছেন। গণমাধ্যমে পাঠানো বাচসাস থেকে দেয়া এক বিবৃতি থেকে জানা যায়, রুহুল আমিন ভূঁইয়া তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এই হুমকির সম্মুখীন হয়েছেন। শিল্পী নেতা জয় চৌধুরী তাকে শারিরীক ভাবে লাঞ্ছিত করবেন বলে মুঠোফোনে হুমকি দেন। শুধু তাই নয়, পরবর্তীতে তিনি রহুল আমিনের চাকরি খেয়ে ফেলার হুমকিসহ নানাভাবে তাকে হয়রানি করছেন। যা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। আসন্ন শিল্পী সমিতির নির্বাচনকে সামনে রেখে রুহুল আমিন পেশাগত দায়িত্ব পালন করতে এফডিসিতে নিয়মিত যাতায়াত করেন। এমতাবস্থায়, জয় চৌধুরী তাকে হুমকি দিয়ে স্বাধীন সাংবাদিকতাকে বাধাগ্রস্ত এবং সাংবাদিকদের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছেন বলেও বিবৃতি জানানো হয়। বিবৃতিতে আরও জানানো হয়, গত ১০ মে বিকেলে বাচসাস সদস্য দৈনিক মানবকণ্ঠের বিনোদন
পেশাগত দায়িত্ব পালনকালে বিনোদন সাংবাদিকদের সাথে অপেশাদার আচরণ ও শারীরিকভাবে আঘাত করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরীর বিরুদ্ধে। এই ঘটনার প্রেক্ষিতে বাচসাস-এর সভাপতি কামরুল হাসান দর্পণ ও সাধারণ সম্পাদক রাহাত সাইফুল এক যৌথ বিবৃতিতে গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেছেন।
গণমাধ্যমে পাঠানো বাচসাস থেকে দেয়া এক বিবৃতি থেকে জানা যায়, রুহুল আমিন ভূঁইয়া তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এই হুমকির সম্মুখীন হয়েছেন। শিল্পী নেতা জয় চৌধুরী তাকে শারিরীক ভাবে লাঞ্ছিত করবেন বলে মুঠোফোনে হুমকি দেন।
শুধু তাই নয়, পরবর্তীতে তিনি রহুল আমিনের চাকরি খেয়ে ফেলার হুমকিসহ নানাভাবে তাকে হয়রানি করছেন। যা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়।
আসন্ন শিল্পী সমিতির নির্বাচনকে সামনে রেখে রুহুল আমিন পেশাগত দায়িত্ব পালন করতে এফডিসিতে নিয়মিত যাতায়াত করেন। এমতাবস্থায়, জয় চৌধুরী তাকে হুমকি দিয়ে স্বাধীন সাংবাদিকতাকে বাধাগ্রস্ত এবং সাংবাদিকদের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছেন বলেও বিবৃতি জানানো হয়।
বিবৃতিতে আরও জানানো হয়, গত ১০ মে বিকেলে বাচসাস সদস্য দৈনিক মানবকণ্ঠের বিনোদন সাংবাদিক রঞ্জু সরকার এফডিসিতে দায়িত্ব পালন করতে গেলে তাকে বাচসাস নির্বাচনে 'খেলে দেব' বলে ধৃষ্টতাপূর্ণ মন্তব্য করেন জয় চৌধুরী।
বাচসাস এবং বাচসাস-এর সদস্যদের সাথে এহেন ‘ঔদ্ধত্যপূর্ণ’ ও ‘মাস্তানীসুলভ’ আচরণ কোনো দায়িত্বশীল চলচ্চিত্র শিল্পীর কাছ থেকে কাম্য হতে পারে না।
উল্লেখ্য, বাচসাস তার প্রতিষ্ঠালগ্ন থেকে চলচ্চিত্র সাংবাদিকতা এবং চলচ্চিত্রের উন্নয়নে সহায়ক সংগঠনের ভূমিকা পালন করে আসছে। চলচ্চিত্রের ভ্রাতৃপ্রতিম সংগঠন হিসেবে বাচসাস-এর সুনাম রয়েছে।
তবে এ বিষয়ে বাচসাস-এর সভাপতি ও সাধারণ সম্পাদক মনে করেন, চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গণে কর্মরত সাংবাদিকদের স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং পেশাগত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কাম্য। হুমকি-ধমকি দিয়ে সাংবাদিকদের দমিয়ে রাখার অপচেষ্টা বরদাশতযোগ্য নয়।
একই সঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির উচিৎ, তার সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরীর ব্যাপারে সংগঠনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে শিল্পী ও সাংবাদিকদের মধ্যকার পেশাগত পারস্পরিক দায়িত্ব পালনের সহায়ক পরিবেশ তৈরিতে ভূমিকা রাখা।
What's Your Reaction?