বাড্ডায় গ্যাস সিলিন্ডারের গোডাউনে আগুনে দুই কোটি ২০ লাখ টাকার ক্ষতি

রাজধানীর বাড্ডা থানাধীন বেরাইদ খালপাড় এলাকায় অবস্থিত ‘মুক্তিযোদ্ধা এন্টারপ্রাইজ’ নামক এলপিজি গ্যাস সিলিন্ডার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই কোটি ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ভুক্তভোগী ফারিয়া আক্তার সম্পা (৩৯) জানান, গত ১ মে (শুক্রবার) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিট থেকে ১২টা ৪৫ মিনিটের যে কোনো সময় গুদামে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে পুরো গুদামে। অগ্নিকাণ্ডে নাভানা, যমুনা, ফ্রেশ ও ডেন্টা কোম্পানির বিপুল পরিমাণ এলপিজি গ্যাস ভর্তি ও খালি সিলিন্ডার পুড়ে যায়। এছাড়াও একটি মোটরসাইকেল, অফিসের দুটি এয়ার কন্ডিশনার, একটি ল্যাপটপ, একটি কম্পিউটার, নগদ ২১ লাখ টাকা এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র যেমন- ফায়ার সার্ভিস লাইসেন্স, ট্রেড লাইসেন্স ও ট্যাক্স সংক্রান্ত ফাইল আগুনে সম্পূর্ণরূপে ধ্বংস হয়। খবর পেয়ে বাড্ডা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের বারিধারা ও পূর্বাচল ইউনিটের মোট ৪টি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিক পদক্ষেপের ফলে আশপাশের এলাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়। এ ঘটনায় বাড্ডা থানায় একটি সাধারণ ডায়ে

বাড্ডায় গ্যাস সিলিন্ডারের গোডাউনে আগুনে দুই কোটি ২০ লাখ টাকার ক্ষতি

রাজধানীর বাড্ডা থানাধীন বেরাইদ খালপাড় এলাকায় অবস্থিত ‘মুক্তিযোদ্ধা এন্টারপ্রাইজ’ নামক এলপিজি গ্যাস সিলিন্ডার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই কোটি ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

ভুক্তভোগী ফারিয়া আক্তার সম্পা (৩৯) জানান, গত ১ মে (শুক্রবার) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিট থেকে ১২টা ৪৫ মিনিটের যে কোনো সময় গুদামে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে পুরো গুদামে।

অগ্নিকাণ্ডে নাভানা, যমুনা, ফ্রেশ ও ডেন্টা কোম্পানির বিপুল পরিমাণ এলপিজি গ্যাস ভর্তি ও খালি সিলিন্ডার পুড়ে যায়। এছাড়াও একটি মোটরসাইকেল, অফিসের দুটি এয়ার কন্ডিশনার, একটি ল্যাপটপ, একটি কম্পিউটার, নগদ ২১ লাখ টাকা এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র যেমন- ফায়ার সার্ভিস লাইসেন্স, ট্রেড লাইসেন্স ও ট্যাক্স সংক্রান্ত ফাইল আগুনে সম্পূর্ণরূপে ধ্বংস হয়।

খবর পেয়ে বাড্ডা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের বারিধারা ও পূর্বাচল ইউনিটের মোট ৪টি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিক পদক্ষেপের ফলে আশপাশের এলাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।

এ ঘটনায় বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow