বাথরুমের টাইলস ঝকঝকে রাখার সহজ উপায়

বাথরুমের টাইলস পরিষ্কার ও ঝকঝকে রাখা অনেকের কাছেই কঠিন কাজ মনে হয়। প্রতিদিন পানির ব্যবহার, সাবানের আস্তরণ, শ্যাম্পু বা অন্যান্য প্রসাধনীর দাগ ধীরে ধীরে টাইলসের ওপর জমতে থাকে। ফলে টাইলসের স্বাভাবিক উজ্জ্বলতা কমে গিয়ে তা নোংরা ও বিবর্ণ দেখাতে শুরু করে। সময়মতো পরিষ্কার না করলে এই দাগগুলো আরও জেদি হয়ে যায়। তবে চিন্তার কিছু নেই। ঘরোয়া কিছু সহজ উপায় পদ্ধতি মেনে চললেই বাথরুমের টাইলস আবার নতুনের মতো চকচকে করা সম্ভব। আসুন জেনে নেওয়া যাক কভিাবে পরিষ্কার করবেন - সাদা ভিনেগার ও পানির মিশ্রণসাদা ভিনেগার একটি অত্যন্ত কার্যকর প্রাকৃতিক পরিষ্কারক। এটি টাইলসের উপর জমে থাকা সাবানের আস্তরণ ও পানির দাগ দূর করতে সাহায্য করে। একটি স্প্রে বোতলে সমপরিমাণ সাদা ভিনেগার ও পানি মিশিয়ে নিন। মিশ্রণটি টাইলসের উপর স্প্রে করে ১০-১৫ মিনিট রেখে দিন। এরপর স্ক্রাবার বা শক্ত ব্রাশ দিয়ে ঘষে নিন। কয়েক মিনিটেই টাইলস পরিষ্কার হয়ে ঝকঝকে হয়ে উঠবে। বেকিং সোডা ও ভিনেগারের পেস্টবেকিং সোডা ময়লা ও দাগ দূর করার ক্ষেত্রে খুবই কার্যকর। বেকিং সোডা ও ভিনেগার মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করুন। এই পেস্ট টাইলসের উপর লাগিয়ে ১০-১৫ মিনিট অপেক্ষা

বাথরুমের টাইলস ঝকঝকে রাখার সহজ উপায়

বাথরুমের টাইলস পরিষ্কার ও ঝকঝকে রাখা অনেকের কাছেই কঠিন কাজ মনে হয়। প্রতিদিন পানির ব্যবহার, সাবানের আস্তরণ, শ্যাম্পু বা অন্যান্য প্রসাধনীর দাগ ধীরে ধীরে টাইলসের ওপর জমতে থাকে। ফলে টাইলসের স্বাভাবিক উজ্জ্বলতা কমে গিয়ে তা নোংরা ও বিবর্ণ দেখাতে শুরু করে। সময়মতো পরিষ্কার না করলে এই দাগগুলো আরও জেদি হয়ে যায়।

তবে চিন্তার কিছু নেই। ঘরোয়া কিছু সহজ উপায় পদ্ধতি মেনে চললেই বাথরুমের টাইলস আবার নতুনের মতো চকচকে করা সম্ভব। আসুন জেনে নেওয়া যাক কভিাবে পরিষ্কার করবেন -

সাদা ভিনেগার ও পানির মিশ্রণ
সাদা ভিনেগার একটি অত্যন্ত কার্যকর প্রাকৃতিক পরিষ্কারক। এটি টাইলসের উপর জমে থাকা সাবানের আস্তরণ ও পানির দাগ দূর করতে সাহায্য করে। একটি স্প্রে বোতলে সমপরিমাণ সাদা ভিনেগার ও পানি মিশিয়ে নিন। মিশ্রণটি টাইলসের উপর স্প্রে করে ১০-১৫ মিনিট রেখে দিন। এরপর স্ক্রাবার বা শক্ত ব্রাশ দিয়ে ঘষে নিন। কয়েক মিনিটেই টাইলস পরিষ্কার হয়ে ঝকঝকে হয়ে উঠবে।

বাথরুমের টাইলস ঝকঝকে রাখার সহজ উপায়

বেকিং সোডা ও ভিনেগারের পেস্ট
বেকিং সোডা ময়লা ও দাগ দূর করার ক্ষেত্রে খুবই কার্যকর। বেকিং সোডা ও ভিনেগার মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করুন। এই পেস্ট টাইলসের উপর লাগিয়ে ১০-১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করুন। বেকিং সোডা দাগ তুলতে সাহায্য করে, আর ভিনেগার তা ধুয়ে ফেলতে সহায়তা করে। ফলে টাইলস ফিরে পায় তার আগের উজ্জ্বলতা।

লেবুর রসের ব্যবহার
লেবুর রস একটি প্রাকৃতিক ক্লিনিং এজেন্ট এবং এতে হালকা অ্যাসিডিক উপাদান রয়েছে, যা দাগ দূর করতে সাহায্য করে। টাইলসের ওপর সরাসরি লেবুর রস লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন। এরপর ব্রাশ দিয়ে পরিষ্কার করুন। এটি শুধু দাগ দূরই করবে না, বরং বাথরুমে সতেজ একটি ঘ্রাণও ছড়িয়ে দেবে।

হাইড্রোজেন পারক্সাইড ও বেকিং সোডা
জেদি ও গভীর দাগ তুলতে বেকিং সোডার সঙ্গে হাইড্রোজেন পারক্সাইড মিশিয়ে পেস্ট তৈরি করতে পারেন। পেস্টটি টাইলসের উপর লাগিয়ে ২০ মিনিট রেখে দিন। এরপর স্ক্রাবার দিয়ে ভালোভাবে ঘষে নিন। এই মিশ্রণ গভীর দাগও কার্যকরভাবে দূর করতে সক্ষম।

বাথরুমের টাইলস ঝকঝকে রাখার সহজ উপায়

নিয়মিত পরিষ্কার রাখার গুরুত্ব
টাইলসের উপর দাগ জমে শক্ত হয়ে যাওয়ার আগেই নিয়মিত পরিষ্কার করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতি কয়েক দিন পরপর হালকা ক্লিনার দিয়ে টাইলস মুছে নিলে বড় ধরনের দাগ জমতে পারে না। এতে সময় ও পরিশ্রম দুটোই বাঁচে।

বাথরুমের টাইলস পরিষ্কার রাখা খুব কঠিন নয়। ঘরে থাকা সহজ উপকরণ দিয়েই আপনি টাইলসকে আবার নতুনের মতো ঝকঝকে করে তুলতে পারেন। নিয়মিত যত্ন আর সঠিক পদ্ধতি অনুসরণ করলেই বাথরুম থাকবে পরিচ্ছন্ন ও সতেজ।

সূত্র: দ্য স্প্রু, হিন্দুস্তান টাইমস

আরও পড়ুন:
পানির ফিল্টার কি নিরাপদ? যা দেখে সতর্ক হবেন
প্লাস্টিকের পানির বোতল পরিষ্কার করবেন যেভাবে

এসএকেওয়াই/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow