বান্দরবানে পাহাড়ের পাদদেশে মিললো মা-মেয়ের মরদেহ

বান্দরবান পৌরসভার কানাপাড়া এলাকা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে বান্দরবান পৌরসভার মেঘলা লালমোহন বাগান এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহত রমেসিং তঞ্চগ্যা (২৮) ও তার মেয়ে বৃষ্টি মার্মা (৪) মেঘলা কানা পাড়া এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত থেকে রমেসিং তঞ্চগ্যা ও তার মেয়ে বৃষ্টি মারমাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে সকালে মেঘলা লালমোহন বাগান তঞ্চঙ্গ্যা পাড়ার উঁচু এক পাহাড়ের নিচে পড়ে থাকতে দেখা যায় তাদের। পরে স্থানীয়রা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আজ দুপুরে স্থানীয়দের সহায়তায় মরদেহ দুইটি বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠায়। পাহাড়ের চূড়া থেকে পড়ে মা-মেয়ের মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয়রা। তবে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এলাকাবাসী। বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শহরের মেঘলা এলাকা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। নয়ন চক্রবর্তী/এফএ/এএসএম

বান্দরবানে পাহাড়ের পাদদেশে মিললো মা-মেয়ের মরদেহ

বান্দরবান পৌরসভার কানাপাড়া এলাকা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে বান্দরবান পৌরসভার মেঘলা লালমোহন বাগান এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহত রমেসিং তঞ্চগ্যা (২৮) ও তার মেয়ে বৃষ্টি মার্মা (৪) মেঘলা কানা পাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত থেকে রমেসিং তঞ্চগ্যা ও তার মেয়ে বৃষ্টি মারমাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে সকালে মেঘলা লালমোহন বাগান তঞ্চঙ্গ্যা পাড়ার উঁচু এক পাহাড়ের নিচে পড়ে থাকতে দেখা যায় তাদের। পরে স্থানীয়রা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আজ দুপুরে স্থানীয়দের সহায়তায় মরদেহ দুইটি বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠায়। পাহাড়ের চূড়া থেকে পড়ে মা-মেয়ের মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয়রা। তবে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এলাকাবাসী।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শহরের মেঘলা এলাকা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

নয়ন চক্রবর্তী/এফএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow