বান্দরবানে রথযাত্রা উদযাপন

ধর্মীয় নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে বান্দরবানে সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জগন্নাথদেবের রথযাত্রা উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দিরে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার শুরু হয়। এ উপলক্ষে দিনব্যাপী চলে জগন্নাথদেবের পূজা-অর্চনা, হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় গীতা পাঠ, আলোচনা সভা, আরতি কীর্তন, ভাগবত কথা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মহাপ্রসাদ বিতরণসহ নানা আয়োজন। প্রতি বছর আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এ রথযাত্রা অনুষ্ঠিত হয় আর রথযাত্রা উপলক্ষে বান্দরবানে বিভিন্ন ধর্মীয় সংগঠন, মন্দির এবং আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করে।  পরে দুপুর ৩টায় বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দিরে সামনে রথযাত্রা উপলক্ষে এক উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে রথযাত্রার উদ্বোধন করেন বান্দরবান ৩০০ নম্বর আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী। এ সময় বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস, পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার, বান্দরবান সার্বজন

বান্দরবানে রথযাত্রা উদযাপন
ধর্মীয় নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে বান্দরবানে সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জগন্নাথদেবের রথযাত্রা উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দিরে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার শুরু হয়। এ উপলক্ষে দিনব্যাপী চলে জগন্নাথদেবের পূজা-অর্চনা, হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় গীতা পাঠ, আলোচনা সভা, আরতি কীর্তন, ভাগবত কথা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মহাপ্রসাদ বিতরণসহ নানা আয়োজন। প্রতি বছর আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এ রথযাত্রা অনুষ্ঠিত হয় আর রথযাত্রা উপলক্ষে বান্দরবানে বিভিন্ন ধর্মীয় সংগঠন, মন্দির এবং আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করে।  পরে দুপুর ৩টায় বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দিরে সামনে রথযাত্রা উপলক্ষে এক উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে রথযাত্রার উদ্বোধন করেন বান্দরবান ৩০০ নম্বর আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী। এ সময় বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস, পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার, বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দিরের আহ্বায়ক নিখিল কান্তি দাশ, সদস্য সচিব আনন্দ দাশ, রথযাত্রা উৎসব উদযাপন কমিটির সভাপতি সুজন কান্তি দাশ, সাধারণ সম্পাদক মিন্টু আইচসহ প্রশাসনের বিভিন্ন উর্ধতন কর্মকর্তা এবং সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী পর্বের শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে রথ টেনে নিয়ে যাওয়া হয় বালাঘাটা রক্ষা কালীমন্দির প্রাঙ্গণে। এ সময় বান্দরবানের সনাতনী সমাজের ধর্মপ্রাণ নারী ও পুরুষরা মহামাঙ্গলিক এই আয়োজনে অংশগ্রহণ করেন এবং রথের দড়ি টেনে টেনে পুণ্যলাভে অংশ নেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow