বাবরের আসনে জামানত হারালেন দুই নারী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত হারিয়েছেন দুই নারী প্রার্থী। তারা হলেন- বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রেসিডিয়াম সদস্য জলি তালুকদার ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চম্পা রানী সরকার। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এই আসনে বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। তিনি পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৮০১ ভোট। অন্যদিকে, জামানত হারানো প্রার্থীদের মধ্যে জলি তালুকদার কাস্তে প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৩৫৯ ভোট। আর বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চম্পা রানী সরকার কোদাল প্রতীকে পেয়েছেন মাত্র ২৮২ ভোট। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, নেত্রকোনা-৪ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৫ হাজার ৩১২ জন। নির্বাচনে মোট ২ লাখ ৬ হাজার ৩০৭টি বৈধ ভোট পড়েছে এবং বাতিল হয়েছে ৬ হাজার ১০৬টি ভোট। এই আসনে ভোট পড়ার হার ৫৬.৬০ শতাংশ। নির্বাচনী আইন অনুযায়ী, কোনো প্রার্থীর জামানত রক্ষার জন্য মোট প্রদত্ত বৈধ ভোটের অন্তত আট ভাগের এক ভাগ বা ১২.৫ শতাংশ ভোট পাওয়া বাধ্যতামূলক। সেই হিসে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত হারিয়েছেন দুই নারী প্রার্থী। তারা হলেন- বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রেসিডিয়াম সদস্য জলি তালুকদার ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চম্পা রানী সরকার।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এই আসনে বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। তিনি পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৮০১ ভোট।
অন্যদিকে, জামানত হারানো প্রার্থীদের মধ্যে জলি তালুকদার কাস্তে প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৩৫৯ ভোট। আর বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চম্পা রানী সরকার কোদাল প্রতীকে পেয়েছেন মাত্র ২৮২ ভোট।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, নেত্রকোনা-৪ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৫ হাজার ৩১২ জন। নির্বাচনে মোট ২ লাখ ৬ হাজার ৩০৭টি বৈধ ভোট পড়েছে এবং বাতিল হয়েছে ৬ হাজার ১০৬টি ভোট। এই আসনে ভোট পড়ার হার ৫৬.৬০ শতাংশ।
নির্বাচনী আইন অনুযায়ী, কোনো প্রার্থীর জামানত রক্ষার জন্য মোট প্রদত্ত বৈধ ভোটের অন্তত আট ভাগের এক ভাগ বা ১২.৫ শতাংশ ভোট পাওয়া বাধ্যতামূলক। সেই হিসেবে এই আসনে জামানত রক্ষায় একজন প্রার্থীকে ন্যূনতম ২৫ হাজার ৭৮৮টি ভোট পেতে হতো। জলি তালুকদার ও চম্পা রানী সরকার উভয়েই এই লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম ভোট পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।
What's Your Reaction?