বাবাকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস জাইমার
প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান বাবাকে নিয়ে আবেগঘন একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে বাবকে তিনি সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ হিসেবে উল্লেখ করেছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে এই মন্তব্য করেন তিনি। ফেসবুক পোস্টে তিনি বলেন, ছোটবেলায় আমাদের সকলের মনেই বিশ্বাস জন্মে যে আমাদের বাবারা সবকিছুতেই পারদর্শী। অনেক সময় তাঁরাই হয়ে ওঠেন আমাদের জীবনের প্রথম ও সবচেয়ে বড় আদর্শ। আমার আব্বু হলেন আমার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ। আমার জীবনে তিনিই হলেন সেই একজন ব্যক্তি- যার ওপর আমি নিশ্চিন্তে যেকোন পরিস্থিতিতে ভরসা করতে পারি। পোস্টে বাংলাদেশ ও দেশের জনগণের প্রতি গভীর ভালোবাসা ও দেশপ্রেমই তার বাবাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে বলেও উল্লেখ করেন জাইমা। আশাবাদ ব্যক্ত করে জাইমা বলেন, আমি খুবই আনন্দিত যে সমগ্র বাংলাদেশ অবশেষে তার এই অনন্য গুণাবলি প্রত্যক্ষ করবে। তার মধ্যে থাকা অসাধারণ গুণাবলিই তাকে এই দেশ ও জনগণের একজন সত্যিকারের প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ।
প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান বাবাকে নিয়ে আবেগঘন একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে বাবকে তিনি সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ হিসেবে উল্লেখ করেছেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে এই মন্তব্য করেন তিনি।
ফেসবুক পোস্টে তিনি বলেন, ছোটবেলায় আমাদের সকলের মনেই বিশ্বাস জন্মে যে আমাদের বাবারা সবকিছুতেই পারদর্শী। অনেক সময় তাঁরাই হয়ে ওঠেন আমাদের জীবনের প্রথম ও সবচেয়ে বড় আদর্শ। আমার আব্বু হলেন আমার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ। আমার জীবনে তিনিই হলেন সেই একজন ব্যক্তি- যার ওপর আমি নিশ্চিন্তে যেকোন পরিস্থিতিতে ভরসা করতে পারি।
পোস্টে বাংলাদেশ ও দেশের জনগণের প্রতি গভীর ভালোবাসা ও দেশপ্রেমই তার বাবাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে বলেও উল্লেখ করেন জাইমা।
আশাবাদ ব্যক্ত করে জাইমা বলেন, আমি খুবই আনন্দিত যে সমগ্র বাংলাদেশ অবশেষে তার এই অনন্য গুণাবলি প্রত্যক্ষ করবে। তার মধ্যে থাকা অসাধারণ গুণাবলিই তাকে এই দেশ ও জনগণের একজন সত্যিকারের প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ।
What's Your Reaction?