বাবাকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিলেন জাইমা রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে বাবাকে নিয়ে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ওই স্ট্যাটাসের সঙ্গে তিনি দুটি শৈশবের ছবি প্রকাশ করেন। ছবিগুলোর একটিতে ছোটবেলার জাইমাকে বাবার কাঁধে বসে থাকতে দেখা যায়। অন্য ছবিতে তিনি বাবা-মায়ের সঙ্গে একটি জনসমাগমের মধ্যে অবস্থান করছেন। স্ট্যাটাসে জাইমা রহমান শৈশবের স্মৃতি তুলে ধরে লিখেছেন, ছোটবেলায় প্রায় সব সন্তানের মনেই বিশ্বাস জন্মে যে, তাদের বাবারা সবকিছুতেই পারদর্শী। অনেক সময় বাবারাই হয়ে ওঠেন সন্তানের জীবনের প্রথম এবং সবচেয়ে বড় আদর্শ। তিনি আরও লিখেছেন, “আমার আব্বু হলেন আমার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ। আমার জীবনে তিনিই সেই একজন ব্যক্তি, যার ওপর আমি নিশ্চিন্তে যেকোনো পরিস্থিতিতে ভরসা করতে পারি।” বাবার দেশপ্রেমের কথা উল্লেখ করে তিনি বলেন, “বাংলাদেশ ও দেশের জনগণের প্রতি তাঁর গভীর ভালোবাসা ও দেশপ্রেমই তাঁকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে।” প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে আশাবাদ ব্যক্ত করে জাইমা রহমান লিখেছেন, “আমি খুবই আনন

বাবাকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিলেন জাইমা রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে বাবাকে নিয়ে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ওই স্ট্যাটাসের সঙ্গে তিনি দুটি শৈশবের ছবি প্রকাশ করেন।

ছবিগুলোর একটিতে ছোটবেলার জাইমাকে বাবার কাঁধে বসে থাকতে দেখা যায়। অন্য ছবিতে তিনি বাবা-মায়ের সঙ্গে একটি জনসমাগমের মধ্যে অবস্থান করছেন।

স্ট্যাটাসে জাইমা রহমান শৈশবের স্মৃতি তুলে ধরে লিখেছেন, ছোটবেলায় প্রায় সব সন্তানের মনেই বিশ্বাস জন্মে যে, তাদের বাবারা সবকিছুতেই পারদর্শী। অনেক সময় বাবারাই হয়ে ওঠেন সন্তানের জীবনের প্রথম এবং সবচেয়ে বড় আদর্শ।

তিনি আরও লিখেছেন, “আমার আব্বু হলেন আমার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ। আমার জীবনে তিনিই সেই একজন ব্যক্তি, যার ওপর আমি নিশ্চিন্তে যেকোনো পরিস্থিতিতে ভরসা করতে পারি।”

বাবার দেশপ্রেমের কথা উল্লেখ করে তিনি বলেন, “বাংলাদেশ ও দেশের জনগণের প্রতি তাঁর গভীর ভালোবাসা ও দেশপ্রেমই তাঁকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে।”

প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে আশাবাদ ব্যক্ত করে জাইমা রহমান লিখেছেন, “আমি খুবই আনন্দিত যে, সমগ্র বাংলাদেশ অবশেষে তাঁর এই অনন্য গুণাবলিগুলো প্রত্যক্ষ করবে। তাঁর মধ্যে থাকা অসাধারণ গুণাবলিগুলোই তাঁকে এই দেশ ও জনগণের একজন সত্যিকারের প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করবে, ইনশাআল্লাহ।”

জাইমা রহমানের এই আবেগঘন স্ট্যাটাস ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow